স্টাফ রিপোর্টার:
মধুখালীতে কর্মরত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এ অর্জনে মধুখালীর শিক্ষা অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফরিদপুর জেলার বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। গত ২১ মে জেলা প্রশাসক ও বাছাই কমিটির সভাপতি মাজহারুল ইসলাম এ ঘোষণা দেন।
রুমা আফরোজ তুলি বর্তমানে ফরিদপুরের মধুখালী উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিদ্যালয় তদারকি, শিক্ষকদের সঙ্গে সমন্বয় এবং শিক্ষার্থীদের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন করে বলে জানান, বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মহিউদ্দিন।
সহকর্মী ও শিক্ষাঙ্গনের সংশ্লিষ্টরা জানান, দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করায় তিনি অল্প সময়েই সবার আস্থা অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে মধুখালী উপজেলার শিক্ষা পরিবারে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
এ বিষয়ে সরকারি শিক্ষা অফিসার রুমা আফসোস তুলি বলেন, আমি সব সময় প্রার্থমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা ফলো করে চলার চেষ্টা করেছি। আর আমার কর্মক্ষেত্রকে আমার নিজের পরিবার মনে করেছি। যে কারনেই হয়তো কর্তৃপক্ষ আমাকে বিশেষ বিবেচনায় রেখেছে। আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।
