স্টাফ রিপোর্টার:
শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বারোয়ারী বিতর্ক এবং আলোচনা সভা আয়োজন করে ফরিদপুর ডিবেট ফোরাম।
একুশের দুপুরে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে বারোয়ারী বিতর্ক এবং আলোচনা সভায় ফরিদপুর ডিবেট ফোরামের বর্তমান কমিটির সদস্য সহ ফরিদপুর এর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বিতার্কিক মো সালাহউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহবায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, ফরিদপুর ডিবেট ফোরামের(এফডিএফ) এর উপদেস্টা হাসানউজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ও নাট্যকুঞ্জ এর সভাপতি নিরব ইমতিয়াজ শান্ত।
বারোয়ারী বিতর্কের বিষয় ছিল ওরা আসবে চুপি চুপি…, তোর মুখের বানী আমার কানে লাগে…, মাগো, ওরা বলে সবার… কেড়ে নেবে। এই তিনটা বিষয় থেকে প্রতিযোগিরা নিজ পছন্দের বিষয় এর উপর বারোয়ারী বিতর্ক করেছেন।
বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী ইশিতা সাহা, ২য় স্থান অধিকার করেছেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এর শিক্ষার্থী শামছিয়া আলিমা শ্রদ্ধা, ৩য় স্থান অধিকার করেছেন সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী বর্ষা।
বিচারক হিসেবে দায়িত্ব পালন কনের ফরিদপুর ডিবেট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মিয়া এবং ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক বিতার্কিক নির্ণয় মন্ডল (রাভী)।
বিতার্কিকেরা বলেন, ভাষা শহীদদের স্মরণে এমন আয়োজন প্রতিবছরই করা উচিৎ যাতে শিক্ষার্থীরা এ থেকে অনেক অনুপ্রাণিত হতে পারে।
অতিথিদের বক্তব্য শেষে ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
