Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০

    May 29, 2026

    ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

    May 28, 2026

    ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার

    May 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০
    • ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের
    • ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার
    • কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩০
    • “বিশ্ব মুসলিমের মুক্তি ও মজলুমের জন্য প্রার্থনা”
    • ফরিদপুরে ভাইরাল শিল্পীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
    • ট্রাক উল্টে ১৫ যাত্রী নিহত
    • “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব”
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Friday, May 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      সাকিব দল পেলেন এলপিএলে

      May 23, 2026

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Top News»“বিশ্ব মুসলিমের মুক্তি ও মজলুমের জন্য প্রার্থনা”
    Top News

    “বিশ্ব মুসলিমের মুক্তি ও মজলুমের জন্য প্রার্থনা”

    May 28, 20262 Mins Read

    স্টাফ রিপোর্টার :

    ত্যাগের মহিমা আর উৎসবের আমেজ নিয়ে দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।

    জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং এরপর শুরু হয় বিশেষ মোনাজাত। মোনাজাতে খতিব সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। তিনি বলেন, “হে আল্লাহ, সকল মজলুম ভাইকে জুলুম থেকে হেফাজত করুন। জালেমদের উত্তম বিচার আপনিই করুন।” এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি এবং সরকারের নেক নিয়ত ও সৎ সাহস বৃদ্ধির জন্যও বিশেষ দোয়া করা হয়।

    প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। ভোর থেকেই রঙিন পোশাক আর আতর-সুগন্ধি মেখে ঈদগাহে আসতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ ও নামাজের সুব্যবস্থা।

    জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও ঈদের পাঁচটি জামাত আয়োজিত হয়েছে।

    ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর বাণীতে কোরবানির আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “কোরবানি সমাজে বৈষম্য হ্রাস ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।” বেলা ১১টা থেকে বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

    অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা জানিয়ে ত্যাগের আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। নামাজ শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর ‘বড়খানা’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০

    May 29, 2026

    ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

    May 28, 2026

    ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার

    May 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০

    May 29, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে হামে উপসর্গ গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু…

    ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

    May 28, 2026

    ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার

    May 28, 2026

    কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩০

    May 28, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.