স্টাফ রিপোর্টার:
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফুটবল প্রতীকের মুজাহিদ বেগের ভাই এর হাসপাতালে সন্ত্রাসীরা হানা দিয়ে প্রাণনাশের হুমকি ও গালি গালাজ করেছে। তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে এই ঘটনা ঘটাতে পারে প্রতিপক্ষ
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে ডা. মহসিন বেগ এর মালিকানাধীন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে এই ঘটনা ঘটে।
ঘটনার পর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন হাসপাতালের কর্মচারীরা।রোগী দেখা শেষ করে ডা. মহসিন বেগ হাসপাতাল ভবনের চতুর্থ তলায় অবস্থান করায় সন্ত্রাসীদের হামলা থেকে তিনি রক্ষা পান। ৬ থেকে ৭ মিনিট হুমকি ধামকি গালি গালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ৩০ থেকে ৩৫ জনের সন্ত্রাসীর দল হাসপাতাল ত্যাগ করে।
এ ব্যাপারে ডা. মহসিন বেগ পুলিশ ও জেল রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট আদি শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ডা. মহসিন বেগ বলেন, আমি দুই যুগের বেশি সময় ধরে সারাদেশে সুনামের সাথে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছি। সেবামূলক প্রতিষ্ঠানে এমন হামলা নেককারজনক। আমি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমার ভাই মুজাহিদ বেগ ফরিদপুর ১ আসনের স্বতন্ত্রপ্রার্থী। তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে এই ঘটনা ঘটাতে পারে প্রতিপক্ষ।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ ও সিসিটিভির ফুটেজ দেখে দু’বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
