স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের এক কর্মচারীর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তার নাম শরীফুল ইসলাম লাবলু, তিনি সনিয়মিত গাঁজা সেবন করতো
বলে অভিযোগ রয়েছে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করে। পরের ডোপ টেস্টের মাধ্যমে সেটা প্রমাণিত হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কার্ডদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো: আতিকুর রহমান জানান, শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে সোমবার গোল্ডেন লাইন পরিবহনের কর্মচারী মো: শরীফুল ইসলাম লাবলু নামক ব্যক্তিকে আটক করে তাকে ডোপ-টেস্ট করা হলে ডোপ-টেস্টে গাজা পজিটিভ আসে এপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও বাসযাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
