স্টাফ রিপোর্টার: আগামী ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে একমত হয়েছেন শিক্ষা বোর্ড প্রধানরা।
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ ঐকমত্য হয় বলে জানিয়েছেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক।
তিনি গণমাধ্যম বলেন, “সব বোর্ডই ফল প্রকাশের কাজ গুছিয়ে এনেছে; যেহেতু পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম। সার্বিক বিবেচনায় আমরা আগামী বৃহস্পতিবার ফল প্রকাশের বিষয়ে একমত হয়েছি।
