স্টাফ রিপোর্টার:
অংশগ্রহণে ফরিদপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দ্রুতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।
আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগের পরিচালক মোঃ মাসুদুর রহমান।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন দুদকের উপ পরিচালক রতন কুমার দাস।
ফরিদপুরের ৯ উপজেলা এবং রাজবাড়ীর ৪ টি উপজেলা এবং রাজবাড়ী ও ফরিদপুর জেলা এই মোট ১৪ টি কমিটিসহ শতাধিক সদস্য কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি সহ দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সাথে দুদককে কার্যকর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে যারা এই বাংলাদেশকে সত্যিকারের শোষণ ও বঞ্চনা মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। বৈষম্যের অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতির লাগাম টেনে ধরা গেলে সমাজের সমতা ও ন্যায্যতা ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে মানবাধিকার।
