Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Thursday, May 7
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Top News»ফরিদপুর নদী বন্দরে জাহাজের সুকানির রহস্যজনক মৃত্যু, ক্ষত রয়েছে মাথায়
    Top News

    ফরিদপুর নদী বন্দরে জাহাজের সুকানির রহস্যজনক মৃত্যু, ক্ষত রয়েছে মাথায়

    May 1, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুরে বাকিয়ার রহমান সুমন (৪০) নামে জাহাজের এক সুকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি- পিটিয়ে হত্যা করে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছে বলে তাঁদের জানানো হয়েছে। তবে মরদেহটির গলায় কোনো দাগ নেই এবং মাথার কপালের অংশে গভীর ক্ষত রয়েছে বলে পরিবারটি দাবি করেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে ২৬ ঘন্টায়ও অভিযোগ নেয়নি পুলিশ।

    নিহত বাকিয়ার রহমান সুমন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামের মৃত ইমার উদ্দিন মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ‘আলতাফ শেখ’ নামের একটি জাহাজে সুকানি হিসেবে কাজ করতেন এবং পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। 

    জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা সদরের ডিক্রিরচরের সিএন্ডবি ঘাট এলাকায় ‘আলতাফ শেখ’ নাম জাহাজ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে কোতয়ালী থানা পুলিশকে জানায় এবং পুলিশ সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেন।

    পরিবারের সদস্যরা জানায়, গতকাল দুপুরে জাহাজটির আব্বাস নামে এক স্টাফ তাঁর পরিবারকে ফোন করে জানায়- সুমন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে দুপুর পৌনে দুইটায় হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা এবং তাঁরা কোতয়ালী থানা পুলিশকে খবর দেন। পরে ময়না তদন্ত শেষে আজ শুক্রবার বিকাল ৫ টায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় পরিবারের সদস্যরা।

    এ ঘটনায় নিহতের মামা ওসিয়ার শেখ দাবি করে বলেন, গতকাল আমাকে ফোন করে জানায়- আমার ভাগনে গলায় রশি নিয়ে মারা গেছে। তখনই আমি এসে দেখি হাসপাতালে। তাঁর গলায় কোনো দাগ নেই, মাথায় আঘাত রয়েছে, সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাকে মার্ডার (হত্যা) করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে গিয়ে গলায় রশি নেওয়ার কোনো চিহ্নও পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওয়তায় আনার দাবি জানাই।

    তাঁদের ধারনকৃত একটি ভিডিওতে দেখা যায়, নিহতের কপালে গভীর ক্ষত রয়েছে। এছাড়া মরদেহের গলায়ও কোনো দাগ নেই। বিষয়টি নিয়ে জানতে আজ দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগ করা হলে দায়িত্বরত এক নার্স জানান, জরুরী বিভাগে মরদেহটি আনা হয়নি, সরাসরি মর্গে নেয়া হয়েছে। এছাড়া তাঁদের খাতায়ও রেজিস্ট্রেশন করা হয়নি বলে জানান।

    এছাড়া নিহতের বোন আয়েশা আক্তার অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে বার বার থানায় গেলে পুলিশ আমাদের সাহায্য করতে চাই না। তাঁরা জানায়, আমার ভাই আত্মহত্যা করেছে। এমনকি কোনো অভিযোগও নিতে চাচ্ছে না। আজ বিকালে পুলিশ এসে হাসপাতালের কাগজে লিখে দেয়- মদপান করে মারা গেছে। এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। আমার ভাই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

    তবে ঘটনাটি নিয়ে ভিন্ন তথ্য দেন জাহাজটির মালিক মো. শুভ শেখ। তিনি বলেন, গত বুধবার আমাকে ফোন দিয়ে জানায় জাহাজে ঝামেলা করতেছে, লোড দেয়া যাবে না। এরপর থেকে সে ঘাটে ভিড়িয়ে জাহাজ নিয়ে শুধু ঘুরতে থাকে। পরে আমি আরেকজনের সাথে যোগাযোগ করলে সে আমাকে জানায়- সুমন কি যেন খেয়ে মাতলামি করতেছে, জাহাজ ঘাটে নিতেছে না। এরপর আবারও তাকে ফোন দিলে আমাকে বলে, এক স্টাফ সিগারেটের সাথে কি যেন খাইয়েছে। এরপর গতকাল দুপুরে জানতে পারি, জাহাজের ইঞ্জিনরুমের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাঁর গলায় কাপড় পেচানো ছিল এবং মাথা ফাটা ছিল। স্টাফরা আমাকে জানিয়েছে, ইঞ্জিনরুমে গলায় ফাঁস নিতে গিয়ে ১০ ফিট ওপর থেকে পড়ে গিয়ে মাথা ফেটেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন (সদর সার্কেল) বলেন, ‘ঘটনাটি নিয়ে পরিবার এসেছিল কিন্তু অপমৃত্যুর ঘটনায় অভিযোগ হয়নি। অভিযোগ নিলে কাউকে ধরে আনলে সেও হয়রানির শিকার হবে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ

    May 5, 2026

    এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

    May 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.