স্টাফ রিপোর্টার:
সংযুক্ত আরব আমিরাতে স্বয়ংক্রিয় ভিসা বাতিলের যে সংখ্যা গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়। ভিসা বাতিল হওয়া সংখ্যা ৬২৬ জন। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন তিনি।
মন্ত্রী জানান, এরই মধ্যে ৪১৭ জনের ভিসা পুনরায় ইস্যু করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে। আমিরাতসহ সকল প্রবাসীদের প্রতি সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
এ সময়, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট দেশ নিয়ে নেতিবাচক কিছু না শেয়ার করার অনুরোধ জানান।
