Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026

    স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    • স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
    • স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে
    • ফরিদপুরে বৃষ্টিতে মরিচের মাঠ বিপর্যয়, দর বেড়ে বিক্রয় ৩২০ টাকা কেজি
    • বিচারাধীন জমি বিরোধকে কেন্দ্র করে ‘হয়রানিমূলক মামলার’ অভিযোগ ব্যবসায়ীর
    • বাংলাদেশ পুলিশের সতর্কবার্তা
    • নগরকান্দায় ঘুষ নেওয়ায় ভূমি উপ-সহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বদলি 
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Saturday, August 1
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»লাইফস্টাইল»খেলাধুলা»বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি
    খেলাধুলা

    বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

    July 20, 2026Updated:July 20, 20264 Mins Read

    স্টাফ রিপোটার : ২০২৬ ফুলবল বিশ্বকাপের রেফারি শেষ বাঁশি বাজাতেই বিশ্বকাপের আকাশে স্পেনের উৎসব শুরু। মাঠ থেকে গ্যালারি—সবখানেই নেমেই এলো লাল উল্লাসের ঢেউ। এই প্রবল আনন্দের ভিড়ে মাঝমাঠে একা আকাশ পানে তাকিয়ে লিওনেল মেসি। এরপর ধীরে ধীরে মাঠের ঘাসে বসে পড়লেন একাই!

    মনে হলো, পৃথিবীর সবচেয়ে কোলাহলময় জায়গাটিতেও হঠাৎ তার চারপাশে নেমে এসেছে এক অদৃশ্য নিস্তব্ধতা। একটু দূরে নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের উৎসব, আর এদিকে ৩৯ বছরের এক ফুটবলারের পাশে এসে বসেছে তার দীর্ঘ পথচলার সমস্ত স্মৃতি—রোজারিওর ছোট্ট উঠান, বার্সেলোনার প্রথম সকাল, আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য প্রশ্ন, একের পর এক ভাঙা স্বপ্ন, মারাকানার মুক্তি এবং কাতারের সেই সোনালি রাত, কিংবা ২০২৬ বিশ্বকাপের কতশত স্মৃতি!

    মেসি মাথা নিচু করে সে সময় বুটের ফিতা খুলছিলেন। যেন খেলা শেষে খুব সাধারণ কোনো কাজ। অথচ তার প্রতিটি ধীর নড়াচড়ার মধ্যে লুকিয়ে ছিল বিদায়ের অসহনীয় ভার। কিছু দুঃখ চোখের জল হয়ে ঝরে পড়ে, আর কিছু দুঃখ মানুষকে শুধু চুপ করিয়ে দেয়। মেসির দুঃখটি ছিল দুয়েরই মিশেল—নিঃশব্দ, স্থির, অথচ সমুদ্রের মতো গভীর।

    নিউ জার্সির বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা হেরেছে ১–০ গোলে। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের গোল স্পেনকে এনে দেয় দ্বিতীয় বিশ্বকাপ।

    গোলটির কিছুক্ষণ আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। দশজনের আর্জেন্টিনার পক্ষে এরপর আর ফিরে আসা সম্ভব হয়নি। ১৬ বছর পর বিশ্বকাপের মুকুট নিজেদের করে নিয়েছে স্প্যানিশরা। 

    স্পেনের আধিপত্যের সামনে ফাইনালে মেসিকে খুব কমই নিজের মতো দেখা গেছে। মাঝমাঠে বল নিতে নিচে নেমেছেন, প্রতিপক্ষের কয়েকজনকে টেনে জায়গা তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু তার বাঁ পায়ের সামনে খোলা পথ রাখেনি স্পেন। রদ্রি ও স্প্যানিশ রক্ষণ তাকে ঘিরে এমন এক দেয়াল তুলেছিল, যেখানে ব্যক্তিগত জাদুর চেয়ে দলীয় সংগঠন শেষ পর্যন্ত বড় হয়ে ওঠে। 

    আর্জেন্টিনা নির্ধারিত সময়ে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি; মেসি নিজেও পুরো সময়ে স্পেনের ডি বক্সের ভেতরে বলে স্পর্শ করতে পারেননি একবারও। উল্টো স্প্যানিশদের একের পর এক আক্রমণ অসাধারণ সব সেভ দীর্ঘ সময় দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। 

    কিন্তু একটি রাত দিয়ে মেসির এই বিশ্বকাপকে বিচার করা কি ঠিক হবে? উত্তরটা একদম না। 
    ৩৯ বছর বয়সে আর্জেন্টাইন মহাতারকা এই টুর্নামেন্টে এসেছিলেন সময়ের স্বাভাবিক নিয়মকে অস্বীকার করতে। 

    কাতারের লুইসালে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর তার আর কিছু প্রমাণের প্রয়োজন ছিল না। তবু চার বছর পর তিনি শুধু অংশ নিতে আসেননি; এসেছিলেন আবারও আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্র হয়ে। ফাইনালের আগে সাত ম্যাচে তার গোল ছিল আটটি, সঙ্গে চারটি অ্যাসিস্ট—এই বয়সে যে পরিসংখ্যান বাস্তবতার চেয়ে রূপকথার কাছাকাছি।

    গ্রুপ পর্ব শেষেই ছয় গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন মেসিই। নকআউট পর্বে তার ভূমিকা শুধু গোলের সংখ্যায় আটকে থাকেনি। কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন লড়াই পেরিয়ে আর্জেন্টিনা সামনে এগিয়েছে।

    কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার প্রত্যাবর্তনের সুরটিও বেঁধেছিলেন মেসি—তার তৈরি আক্রমণ থেকে এনজো ফার্নান্দেজ ও লাওতারো মার্তিনেজের গোলে ২–১ ব্যবধানে জয় আসে।

    তিনি হয়তো আগের মতো প্রতিটি ম্যাচে পুরো মাঠ দৌড়ে বেড়াননি। তাকে অনেক সময় হাঁটতে দেখা গেছে, অপেক্ষা করতে দেখা গেছে। কিন্তু সেই অপেক্ষার মধ্যেও ছিল হিসাব। কখন জায়গা তৈরি হবে, কখন একটি পাস প্রতিপক্ষের রক্ষণকে দুই ভাগ করে দেবে, কখন তার এক মুহূর্তের স্পর্শ ম্যাচের গতিপথ বদলে দেবে—মেসি যেন সময়ের সঙ্গে লড়েননি, বরং সময়কে নিজের মতো ব্যবহার করেছেন।

    এই বিশ্বকাপ মেসিকে আরেকটি ট্রফি দেয়নি, কিন্তু তার গল্পে নতুন একটি স্তর যোগ করেছে। তিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা বিরল ফুটবলারদের একজন হয়ে গেলেন।

    বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হিসেবে আগেই নিজের নাম উঁচুতে তুলেছেন।

    স্পেন ট্রফি জিতেছে, প্রাপ্য দল হিসেবেই। কিন্তু শেষ বাঁশির পর কোটি মানুষের চোখ ছিল মাঠের ঘাসে বসে থাকা মানুষটির দিকে। কারণ নিউ জার্সির ফাইনালে শুধু একটি দল হারেনি; ধীরে ধীরে পর্দা নেমেছে ফুটবলের সবচেয়ে সুন্দর যুগগুলোর একটির।

    ফিফা বিশ্বকাপ আবার আসবে। নতুন নায়ক আসবে, নতুন রেকর্ড হবে, নতুন কোনো হাতে উঠবে সোনালি ট্রফি। শুধু সেই ছোট্ট মানুষটিকে আর দেখা যাবে না, যিনি বল পায়ে নিলে পৃথিবী কয়েক মুহূর্তের জন্য থেমে যেত। যার বাঁ পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকতো গোটা পৃথিবীর হাজারও চোখ! 

    বহু বছর পর যখন কেউ প্রশ্ন করবে, “তুমি কি লিওনেল মেসিকে বিশ্বকাপে খেলতে দেখেছিলে?”

    উত্তরে তখন কেউ তার গোল সংখ্যা বলবে না। দেবে না ট্রফির হিসাবও।

    শুধু একটু থেমে বলবে—

    “হ্যাঁ, আমরা এমন একজনকে দেখেছিলাম, যিনি ফুটবল খেলতেন না; ফুটবলকে মানুষের সুখ, অশ্রু এবং ভালোবাসার ভাষায় অনুবাদ করে দিতেন। তিনিই লিওনেল আন্দ্রেস মেসি!”

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 30, 2026

    ফরিদপুরে বৃষ্টিতে মরিচের মাঠ বিপর্যয়, দর বেড়ে বিক্রয় ৩২০ টাকা কেজি

    July 30, 2026

    নগরকান্দায় ঘুষ নেওয়ায় ভূমি উপ-সহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বদলি 

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে…

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026

    স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 30, 2026

    মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে

    July 30, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.