স্টাফ রিপোর্টার:
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে এনসিপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে এ ঘটনার জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে করেন দলটির নেতারা।
বুধবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত ৩৬ জুলাই মঞ্চের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান যুগ্ন সমন্বয় এসএম জাহিদ হোসেন ,যুগ্ম সমন্বয়ক সাইফ খান , যুগ্ন সমন্বয়ক ডাক্তার বায়েজিদ হোসেন শাহেদ,জেলা কমিটির সদস্য সোহান ইসলাম সুজাত,
মধুখালী উপজেলার প্রধান যুগ্ন সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু ,
ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ আশরাফ , নগরকান্দার উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হুদাসহ সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এ ঘটনায় পরোক্ষভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দায়ী করেন। তারা বলেন ক্ষমতা হারিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশে ও বিদেশের মাটিতে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তারই অংশ হিসেবে এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এর উপর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ।
বক্তারা আরো বলেন ফ্যাসিবাদী আওয়ামী বিগত সময়ে দেশের মানুষের উপর নির্যাতন করেছেন। দেশের মানুষের উপর অত্যাচার করেছে। এখন তারা দেশে ও বিদেশে বসে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে । তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
