Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    • আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
    • ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী
    • পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
    • পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
    • ভারতে থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, বাড়ছে জ্বালানি খাতের ঝুঁকি
    • হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Tuesday, September 15
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»রাজনীতি»দেশে জ্বালানি নেই,লংমার্চের হাজারো গাড়ি পানিতে চলছে..পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
    রাজনীতি

    দেশে জ্বালানি নেই,লংমার্চের হাজারো গাড়ি পানিতে চলছে..পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    September 5, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:
    ফরিদপুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন- একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন; গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারও সরকারের অংশ- সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়। একই সাথে তিনি বিরোধী দলকে সংসদে এসে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে র‍্যালী, বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

    বক্তব্যকালে তিনি বিরোধীদলকে লংমার্চ না করে সংসদে এসে দাবি-দাওয়া উত্থাপনের আহ্বান জানান। তিনি বিরোধী দলের উদ্দেশ্য বলেন- ‘আজকে যখন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি সে সময়ে বিরোধীদল নাকি লং মার্চ করছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপি সরকারের হাত ধরে বাস্তবায়ন হবে।

    আপনার একদিকে বলছেন তেল নাই গ্যাস নাই- এটা নাকি সরকারের দোষ। অন্যদিকে ঘোষণা দিচ্ছেন এক হাজার দুই হাজার তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন৷ আমরা চাই সরকারি দল, বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে জনগণের জন্য কাজ করবে। আপনারা প্রতিনিয়ত সংসদে আসছেন, আপনাদের দাবি-দাওয়া সংসদে তুলে ধরেন তখন তর্ক বিতর্ক বা আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান ঐক্যবদ্ধ ভাবে আমরা করতে পারব। লংমার্চ করে তেল নষ্ট না করে পার্লামেন্টে এসে কথা বলেন।’

    এ সময় তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন- ‘গণতন্ত্র ফেরত এসেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে।  কৃষকদের খেপানোর চেষ্টা হচ্ছে যে সারের সমস্যা আছে। স্যারের কোন সমস্যা বাংলাদেশে নেই। গত ১৭ বছর সরকার সবচেয়ে বেশি দুর্নীতি করেছে জ্বালানি খাতে; তারা বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করলেও উৎপাদনের ব্যবস্থা করেন নাই। আমাদের দেশের যে পরিমাণ গ্যাস মজুদ আছে সেই গ্যাস উত্তোলনেরও চেষ্টা করে নাই। গত দেড় বছরে ইউনুস সরকারও সেই খাতের উন্নতি করে নাই। সুতরাং ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ৬ মাসে দূর করা যাবে না।’

    এছাড়া বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি বিগত স্বৈরাচার সরকারের প্রকৃত অপরাধীদের স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার হয়েছে এবং দেশের মাটিতে ফেরত এসে সাজা ভোগ করতেই হবে বলে তিনি জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন- ‘বিএনপি সরকারের আইন বিভাগ, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে। আমরা চাই যারা দোষী তাদের বিচার হোক। আমরা চাইনা- প্রতিহিংসা কারণে যারা অন্যায় করে নাই, যারা কোন খুন করে নাই, অবিচার করে নাই- তাদের অন্যায় ভাবে বিচার হোক।’

    এর আগে নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমী সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করেন তিনি। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীতে অংশগ্রহণ করেন। র‍্যালীটি উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এসে শেষ হয় এবং ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ডিসেম্বরের সময়সীমা ঘিরে বিরোধী রাজনীতিতে নতুন কৌশল

    September 6, 2026

    ‘মাদকসহ সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা স্বাধীনভাবে তুলে ধরতে হবে.. এমপি নায়াব ইউসুফ

    September 4, 2026

    সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    September 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

    September 15, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে সড়ক ও জনপদ বিভাগের সরকারি জমি দখল করে গড়ে ওঠা দুই শতাধিক…

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী

    September 14, 2026

    পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

    September 14, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.