স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র ্যলি আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র ্যালি বের করা হয়, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হানিম এবং জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল।
স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,”মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করলেই মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক অভিযানই যথেষ্ট নয়; জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
