স্টাফ রিপোর্টার:
সারা দেশের সঙ্গে একযোগে ফরিদপুরে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহের কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, এর আগে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার শুভ সূচনা করা হয়।
পরের জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অতিরিক্তি জেলা প্রশাসক মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
