স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের উপর ভিন্ন দেশের আধিপত্যবাদের বিরোধিতা করার কারনেই জামায়াতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলে জুডিশিয়াল কিলিং এর শিকার হতে হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগনের ভালবাসা ও ভোটে জামায়াত সরকার গঠন করতে পারলে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত স্বাধীন স্বনির্ভর একটি দেশ, যেখানে সমান অধিকার নিশ্চিত থাকবে সকল নাগরিকের।
মঙ্গলবার বিকালে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামায়াত ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে এ বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

এর আগে সকালে সদরপুরের তিনি জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
ফরিদপুরর এই গণসমাবেশের প্রধান অতিথি আরো বলেন, জামায়াত ক্ষমায় গেলে দেশের সকল শ্রেনীর মানুষ শতভাগ নিরাপত্তা ভোগ করতে পারবে।
তিনি বলেন, দেশে যখন হাসিনা ক্ষমতায় ছিলো তখন দেশের হিন্দুরা ঠিক ভাবে তাদের পূর্জা করতে পারেনি, তাদের প্রতিটা উৎসবেই হামলা-ভাঙচুর হয়েছে, অর্থচ এখন দেখুন হাসিনার বিদায়ের পর দূর্গা পূজায় দেশে কোথাও কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি।
আগামী জাতীয় নিবাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নিবাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এই নিবাচন আদশির্ক পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সন্ত্রাস, চাঁদাবাজ মুক্তকরার নির্বাচন। এ নিবাচন আধিপত্যবাদি শক্তির হাত থেকে দেখকে সম্পূণরুপে স্বাধীন সার্বভৌমত্ব মুক্ত করে মাথা উচু করার নির্বাচন । দেশে জামায়াতের গণজুয়ার সৃষ্টি হয়েছে, হামলা করে এই গণজুয়াড়কে বাধাগ্রস্থ করতে পারবেন না।

তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে পাহারা দিবেন, ভোট চুরি-ডাকাতির জন্য নয়, যারা ভোট ছিনতাই করতে আসবে তারাও দু হাত নিয়ে আসবে, আপনারও দুই হাত আছে তারাযেনু ভোট চুরি করে দু’হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে । আমরা জীবন বাজি রেখে এ পযন্ত এসেছি, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা এই দেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আর সেই লক্ষ্যে সকলকে দাড়িপাল্লায় ভোট দিতে হবে।
জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা শাসসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনের প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্রা, ফরিদপুর-২ আসনের সোহবর হোসাইন, ফরিদপুর-৪ আসনের মাওলানা সরোয়ার হোসাইন প্রমুখ ।
