Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Thursday, May 7
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Top News»ফমেক হাসপাতালে সাংবাদিকদেরদায়িত্ব পালনে বাঁধা, নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি
    Top News

    ফমেক হাসপাতালে সাংবাদিকদেরদায়িত্ব পালনে বাঁধা, নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি

    May 3, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    মুক্ত গণমাধ্যম দিবসেও ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে কর্তৃপক্ষের বাঁধার মুখে পড়েছেন দুই সাংবাদিক। সংশ্লিষ্টরা ওই সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় কোনো ক্যামেরায় ভিডিও ধারণ ও ছবি তোলা যাবে না। তবে হাসপাতালটির পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনাপত্র বা নোটিশ দেখাতে পারেনি তাঁরা। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    রোববার (০৩ মে) দুপুর ২ টার দিকে হাসপাতালটির নতুন ভবনের ক্যাজুয়ালটি ও নিউরোসার্জারী ওয়ার্ডে সংবাদ সংগ্রহে গেলে আনসার সদস্য ও দায়িত্বরত এক চিকিৎসক তাঁদের বাঁধা দেন। ওই দুই সাংবাদিকের মধ্যে রয়েছেন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হাসান মাতুব্বর (শ্রাবণ) ও একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পার্সন।

    বাঁধাপ্রাপ্ত সাংবাদিকরা জানান, ফরিদপুর সদরে একটি ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ওই ওয়ার্ডে যান তাঁরা। এ সময় আহত ব্যক্তির ভিডিও ও ছবি ধারণ করতে ক্যামেরা বের করলে দৌড়ে এসে এক আনসার সদস্য বাঁধা দেন। এরপর তিনি এক চিকিৎসককে ডেকে আনেন। ওই চিকিৎসক এসে নিজেকে দায়িত্বরত রেজিস্টার হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম ডা. তোফাজ্জেল হোসেন বলে জানিয়েছেন। ওই চিকিৎসক জানিয়েছেন, অনুমতি ছাড়া হাসপাতালে ক্যামেরায় ভিডিও ধারণ করা নিষেধ।

    আজকের পত্রিকার প্রতিবেদক বলেন, ‘ওই চিকিৎসক এসেই প্রশ্ন ছুড়ে দেন আমাদের। তখন তিনি জানতে চান- আপনারা কি কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন। অনুমতি নিয়ে আপনাদের ভিডিও করতে হবে, এছাড়া ভিডিও করা যাবে না। পরবর্তীতে পরিচালকের কার্যালয়ে গেলে তিনি ঢাকায় আছেন বলে জানান। এরপর উপপরিচালক ডা: মানব কৃষ্ণ কুন্ডুর কাছে গেলে তিনিও অনুমতি দিতে অপরাগতা প্রকাশ করেন। তখন তিনি বলেন- পরিচালক স্যার ছাড়া আমরা কিছু বলতে পারব না।

    এমন নিয়মের বিষয়ে জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবির কাছে জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সাড়া পাওয়া যায়নি।

    সরকারি হাসপাতালে সাংবাদিকদের দায়িত্ব পালনে অনুমতির ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা রয়েছে কি-না- এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান বলেন, আমার জানামতে এ ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি। তবে রিসার্চের জন্য বা গবেষণার কাজে কোনো তথ্য-উপাত্ত নিতে হলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিষয়ে নির্দেশনা রয়েছে।’

    এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের নিয়মে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ফরিদপুরের সচেতন নাগরিক সমাজ, জেলায় কর্মরত সাংবাদিক ও ফরিদপুর প্রেসক্লাব।

    নিন্দা জানিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন বলেন, ‘এভাবেতো সাংবাদিকতা করা যাবে না, ইচ্ছামতো নিয়ম করে সংবাকিদকদের কাজে বাঁধা দেয়া হচ্ছে। এছাড়া হাসপাতালতো স্বাস্থ্য ও জনসেবামূলক প্রতিষ্ঠান, এখানেতো রাষ্ট্রের গোপনীয় কোনো প্রতিষ্ঠান নয় যে- যেখানে অনুমতি নিতে হবে।

    ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা বলেন- ‘সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। যেখানে অন্ধকার সেখানে আলো ফেলানো সাংবাদিকদের কাজ। একটি স্বাধীন দেশের হাসপাতালে সাংবাদিকেরা কাজ করতে পারবে না- এটা কালাকানুন। তবে আমার জানামতে, এ জাতীয় নিয়ম বাংলাদেশে নেই। এই আইন যারা করে থাকেন তাঁরা আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত থাকে৷ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেটি করেছে সে বিষয়ে নিন্দা জানানোর ভাষা নেই।’

    হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের নিয়মের নিন্দা জানিয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায় বলেন- ‘সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা থাকা উচিত। আমরা মুখে স্বাধীনতার কথা বলি কিন্তু বাস্তবে হয় না। হাসপাতালে সাংবাদিকরা প্রতিনিয়ত কাজ করে থাকেন, এমন নিয়ম করা আসলেই নিন্দনীয়।’

    হাসপাতাল কর্তৃপক্ষের এমন আইন অবিলম্বে প্রত্যাহার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, ‘এমন আইন করা মানে মুক্ত সাংবাদিকতার অন্তরায় এবং গণমাধ্যমের কন্ঠ রোধ করার কৌশল এটি। এ ধরনের আইন করে থাকলে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ

    May 5, 2026

    এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

    May 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.