স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন সকল ধর্মের কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার (০২ জুন) দুপুরে ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের আয়োজনে শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মুসলিম, সনাতন, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ অংশ নেন। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, সনাতন, বৌদ্ধ ও খ্রীস্টান ধর্মাবলম্বীরাও অংশ নেন। আমরা সকলে মিলে একটি অসাম্প্রদায়িক ফরিদপুর যেন গড়তে পারি একারনেই সকলকে নিয়ে এই আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা মোঃ আজম খান, এ এফ এম কায়ুম জঙ্গি, এ বি সিদ্দিকী মিতুল, যুবদল নেতা মোঃ রাজিব হোসেন, বেনজির আহমেদ তাবরিজ, তরুন বিশ্বাস প্রমুখ।
