স্টাফ রিপোর্টার :
ফরিদপুর পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। সভায় ২০৩০ সালের মধ্যে ফরিদপুর পৌরসভাকে পরিচ্ছন্ন ও আধুনিক ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর পৌরসভার চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। পৌরনির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল, সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
সভায় বক্তারা জানান, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ৬০২ জন নাগরিক বসবাস করেন। নগরবাসীকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার কথাও জানানো হয়।
বক্তারা বলেন, সংসদ সদস্যের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ সময় পৌর এলাকার সৌন্দর্যবর্ধন, যানজট নিয়ন্ত্রণ, আইল্যান্ডে সবুজায়ন, ছাদ বাগান সম্প্রসারণ, প্রশস্ত রাস্তা নির্মাণ এবং শহরের বিভিন্ন স্থানে সোলার লাইট স্থাপনের বিষয়ে আলোচনা হয়।
সভায় আরও বলা হয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনগণের দোরগোড়ায় সহজ ও মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নাগরিকরা যাতে সেবা নিতে গিয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান এবং সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সৈয়দ আশরাফসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা।
