ফরিদপুর:
অতীতে এবং বর্তমানে সমাজে সর্বত্রই বৈষম্যের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আমি বৈষম্যহীন সমাজ চাই, যে সমাজে থাকবে না ধনী-দরিদ্রের ভেদাভেদ। এটা বাস্তবায়ন করতে হলে দরকার ক্ষমতার চেয়ার নয় সমতার চেয়ার দরকার।
শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের পশ্চিম খালাসপুর এলাকার একটি হোটেলে স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মধ্যবিনয়ের সভায় এ কথাগুলো বলেন ব্যবসায়ী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।
তিনি আগামী জাতীয় নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।
মুফতি রায়হান আরো বলেন, দল মত নির্বিশেষে সকলকে নিয়েই আগামীর পথ চলতে চাই
কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি কে আমি সমর্থন করি না।
আমি ক্ষমতার লোভের জন্য রাজনীতি করতে মাঠে নামেনি, সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য সেবা করতে এসেছি।
মুফতি রায়হান জামিল বলেন, ‘আমার কাছে রাজনীতি কোনো ক্ষমতার আসন নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার এক মহৎ সুযোগ। দল-মত, জাতি ও ধর্ম নির্বিশেষে ফরিদপুর-৪ আসনের মানুষের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য কাজ করাই হবে আমার প্রতিশ্রুতি।’
