Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

    August 28, 2026

    ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই

    August 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল
    • মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
    • ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই
    • ফরিদপুর জেলা কারাগারে দোয়া ও উন্নত খাবার পরিবেশন কয়েদিদের
    • ফরিদপুরে সোনালী ব্যাংকের মতবিনিময় সভা
    • বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখরীত
    • শিক্ষা প্রতিষ্ঠানে এডভোকেট খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
    • “কেউ অন্যায়ভাবে জেলে থাকবে না” এইচআরডব্লিউ’র জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Saturday, August 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026

      ফুলে ফুলে সেজেছে ঢাকা- ভাঙা এক্সপ্রেসওয়ে

      August 16, 2026

      আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

      August 13, 2026

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»শিক্ষাঙ্গন »ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তি:মেধাবী শিক্ষার্থীরা মাসে পাবে ৫ হাজার টাকা
    শিক্ষাঙ্গন 

    ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তি:মেধাবী শিক্ষার্থীরা মাসে পাবে ৫ হাজার টাকা

    August 19, 20262 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ফরিদপুর পৌরসভা। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত প্রথম ও দ্বিতীয় বর্ষের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী এ বৃত্তির জন্য নির্বাচিত হবেন। নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।
    বুধবার বিকালেনফরিদপুর পৌরসভার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

    ফরিদপুর পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী  জানান, আবেদনকারীকে অবশ্যই ফরিদপুর পৌরসভার যেকোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি তাকে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কিংবা ডেন্টাল কলেজের প্রথম বা দ্বিতীয় বর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। আবেদনকারীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্য হতে হবে এবং বিষয়টি সরেজমিনে যাচাই করা হবে।
    আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি ও ভর্তি-সংক্রান্ত প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। এছাড়া আবেদনকারীর সনদ/নাগরিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দিতে হবে। বৃত্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শর্ত পূরণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ১০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। বৃত্তি পাওয়ার পরও নির্ধারিত শর্ত ও নিয়ম মেনে চলতে হবে।
    তিনি আরো বলেন, শিক্ষাবৃত্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ফরিদপুর পৌরসভার শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।ফরিদপুর সচেতন নাগরিক কমিটি (সনাকের) সাবেক সভাপতি এডভোকেট শিপ্রা গোস্বামী এ প্রসঙ্গে বলেন, ফরিদপুর পৌরসভার এ উদ্যোগকে উচ্চশিক্ষায় আগ্রহী দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা ব্যয়ের একটি অংশ মেটাতে এ বৃত্তি ভূমিকা রাখবে বলে মনে করি।

    আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠিত

    August 15, 2026

    ফরিদপুর উচ্চ বিদ্যালয়১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান

    August 9, 2026

    জাতীয় বিজ্ঞান উৎসব “বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার প্রত্যয়”

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    স্টাফ রিপোর্টার: নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের হই-হুল্লোড় আর দর্শকদের করতালিতে উৎসবমুখর হয়ে উঠেছিল ফরিদপুরের সালথা…

    মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

    August 28, 2026

    ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই

    August 27, 2026

    ফরিদপুর জেলা কারাগারে দোয়া ও উন্নত খাবার পরিবেশন কয়েদিদের

    August 27, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.