Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026

    নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    • আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
    • ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী
    • পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Wednesday, September 16
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»লাইফস্টাইল»খেলাধুলা»নেদারল্যান্ডসকে হারালো বাংলাদেশ
    খেলাধুলা

    নেদারল্যান্ডসকে হারালো বাংলাদেশ

    August 30, 20252 Mins Read


    ক্রীড়া ডেস্ক:

    রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। এরপর ব্যাট হাতে ক্রিজে ঝড় তুলে দলনেতা লিটন কুমার দাস। শেষটা করেন সাইফ হাসান। তাতেই সহজ জয় পেয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। আর ৮ উইকেটের এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন ফিল সিমন্সের শিষ্যরা।

    ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। জবাবে ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

    সিলেটে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা লিটন কুমার দাস। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনার ইঙ্গিত দেন ডাচ ওপেনার ম্যাক্স ও’দাউদ। কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। নিজের করা প্রথম ওভারে ও’দাউদকে আউট করেন তাসকিন। ১৫ বলে ২৩ রান করেন ডাচ ওপেনার।

    নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আরও একটি উইকেট নেন তাসকিন। ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরান বিক্রমজিৎ সিংকে। তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।

    ম্যাচের দশম ওভারে সাইফ হাসানের হাতে বল তুলে দেন দলনেতা লিটন কুমার দাস। অধিনায়কের আস্থার প্রতিদান দেন সাইফ। তেজা নিদামানুরু ও স্কট এডওয়ার্ডসকে আউট করেন তিনি। নিদামানুরু ২৬ ও এডওয়ার্ডস ১২ রান করেন। এরপর শারিজ ১৫, ক্রোয়েস ১১, ক্লেইন ৯ রান ও প্রিঙ্গল ১৬ রান করেন। আর ১৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান।

    বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তাসকিন আহমেদ। দুটি উইকেট নেন সাইফ হাসান। আর একটি উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

    ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের প্রথম দুই বলে চার হাঁকানোর পর তৃতীয় বলেই ছয় মারেন বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়া এই ওপেনার টিকতে পারেননি বেশিক্ষণ। আরিয়ান দত্তের বলে আউট হওয়ার আগে ১৫ রান করেন ইমন।

    দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম ও লিটন দাস মিলে গড়েন ৬৬ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। ২৯ রান করে আউট হন তানজিদ।

    এরপর লিটনের সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন সাইফ হাসান। এ সময় দুজন মিলে ২৬ বলে ৪৬ রানের অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত করেন লিটন-সাইফ।

    মাত্র ২৬ বলে ফিফটি পূরণের পর ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন দাস। আর মাত্র ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন সাইফ হাসান।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    September 11, 2026

    ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

    September 7, 2026

    বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শিশু পার্কের অস্থায়ী কর্র্মচারী হাসান শেখ(৩৫) কে পূর্র্বশত্রুতার জের ধরে হত্যার দায়ে…

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026

    নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ

    September 16, 2026

    ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

    September 16, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.