স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর -৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌধুরী নায়াব ইউসুফ। রবিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হওয়া নায়াব ইউসুফের পিতা মরহুম কামাল ইবনে ইউসুফ ফরিদপুর সদর আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছিলেন।
ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ফরিদপুর সদর আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ জানান নায়াব ইউসুফ।
