স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। সোমবার (১৮ মে) ভোররাত ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই মোঃ সোহেল খান জানান, ভোর পাঁচটার দিকে আতাতি ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি মাছবাহী ট্রাক দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের দুইজন ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরো জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত দু’জন মাছবাহী ট্রাকের চালক ও হেলপার। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
