Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, September 17
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»অর্থনীতি»গ্যাস সংকটে ৬ মাস আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
    অর্থনীতি

    গ্যাস সংকটে ৬ মাস আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

    August 25, 20252 Mins Read

    তীব্র গ্যাস সংকটে ৬ মাস বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন অন্তত সাড়ে ৪ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টদের অভিযোগ বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় কারখানায়। প্রতিবছর সার উৎপাদনে লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি।

    মেঘনার পূর্বপাড়ে ৫০০ একরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। চালু হওয়ার প্রথমদিকে দিনে কারখানাটি ১৬ শ’ টন সার উৎপাদন করলেও এখন কোনমতে প্রায় সাড়ে ১১ শ’ টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে কারখানাটি।

    গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত প্রিলড ইউরিয়া কৃষকদের কাছেও বেশ জনপ্রিয়। প্রায় সাড়ে ৭শ’ ডিলারের মাধ্যমে সার পাঠানো হয় আওতাভুক্ত ৭ জেলায়। তবে গেলো কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির দেয়া লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি।

    মূলত ঘন ঘন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ থাকে ইউরিয়া উৎপাদন। চাহিদার যোগান দেয়া হয় আমদানি করা সার দিয়ে। উৎপাদন স্বাভাবিক রাখতে না পেরে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সার কারখানাটি।

    আশুগঞ্জ সার কারখানায় ২০২০-২১ অর্থবছরে ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো ২৪ হাজার টন ও উৎপাদন ছিলো ১ লাখ ৪২ হাজার ৫৫৭ টন। ২০২১-২২ অর্থবছরে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ৮০ হাজার টন ও উৎপাদন ছিলো ৯৬ হাজার ৪৬ টন। ২০২২-২৩ অর্থবছরে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো ৩ লাখ টন ও উৎপাদন ছিলো ১ লাখ ৫৭ হাজার ৪২০ টন। ২০২৩-২৪ অর্থবছরে সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ টন ও উৎপাদন ছিলো ৪৮ হাজার ৪৫৩ টন।

    নতুন যন্ত্রপাতি সংযোজন আর নিরবচ্ছিন্ন গ্যাস পেলে আশুগঞ্জ সার কারখানা আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে দাবি উৎপাদন সংশ্লিষ্টদের।

    আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার বলেন, ‘এখনো আমদানিনির্ভরতা রয়ে গেছে। দেশের সার কারখানাগুলো বন্ধ রেখে আমদানির প্রতি তোড়জোড় চলছে। দেশের সার কারখানাগুলো বন্ধ রাখা মোটেও উচিত হচ্ছে না। এটা জনগণের সম্পদ। একটা নতুন সার কারখানা করতে গেলে ২০ হাজার কোটি টাকা লাগবে। নতুন কিছু যন্ত্রপাতি সংযুক্ত করে আমরা যদি এ সার কারখানাগুলো চালু করি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আমদানি নির্ভরতা কমাবে।’

    তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই পুনরায় গ্যাস পাওয়ার আশা করছেন কারখানা কর্তৃপক্ষ।

    আশুগঞ্জ সার কারখানার উপ-মহাব্যবস্থাপক তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘প্রতিটি সার কারখানায় গ্যাস সংযোগ দেয়ার জন্য এরইমধ্যে কমিটি হয়েছে। অর্থ-মন্ত্রণালয় থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে। আমরা বলেছি ১৫ থেকে ২০ দিনের মধ্যে গ্যাস দিলে আমরা প্রোডাকশনে যেতে পারবো।’

    আশুগঞ্জ সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন ৬০০ পিএসআই চাপে প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ভারতে থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি

    September 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলো রাজধানী। সাধারণ প্রেস ব্রিফিংয়ের…

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.