সদরপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের এক ঘরে পড়েছিল শিশুর রক্তাক্ত মৃতদেহ এবং বাইরের আরেক ঘরে ওই শিশুর মায়ের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যেরা। পরে মাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম হুজাইফা (৫) ও মৃত মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)। সুমাইয়া অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানা গেছে। আগামী ২৬ সেপ্টেম্বর তার সিজার হওয়ার কথা ছিল। সুমাইয়া ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের বাসিন্দা রমজান খানের মেয়ে।
২০২০ সালে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের বাসিন্দা মোতালেব মুন্সির ছেলে রমজান মুন্সীর সাথে বিয়ে হয় সুমাইয়ার। হুজাইফা তাদের একমাত্র সন্তান ছিলো।
রমজান দীর্ঘদিন সিংগাপুর ছিলেন। তবে গত দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে অন্য কোন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
রমজানের বাবা মোতালেব মুন্সি জানান, ঘটনার সময় তিনি বাড়ির কাছে ঘাস কাটতে ছিলেন গরুর খামারে থাকা গরুর খাবার দেওয়ার জন্য। হঠাৎ বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাড়িতে আসেন এসেই মর্মান্তিক ঘটনা জানতে পারেন। তিনি বলেন রমজানের সাথে সুমাইয়ার সম্পর্ক খুব ভাল ছিলো। কখনো তাদের মধ্যে কলম হয়েছে বলে শোনা যায়নি।
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান সুমাইয়া ও রমজানের মধ্যে প্রায় তারা ঝগড়াঝাঁটির কথা শুনতে পেতেন।
অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সুমাইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বাঁচানোর শেষে হিসেবে আর শিশু থেকে ঘরের মধ্যেই গলাকাটা অবস্থায় কম্বল প্যাচানো মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, ঘটনা তদন্ত না করে বোঝা যাচ্ছে না প্রকৃতপক্ষে কি ঘটেছিলো।
Trending
- ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
- নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
- ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
- প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
- শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
- নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
- ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
