স্টাফ রিপোর্টার:
পালা বদলের ছড়াকার গণমানুষের কবি এনায়েত হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর মুসলিম মিশনের শহর কার্যালয় মিলনায়তনে স্মরণ সভার সভাপতিত্ব করেন সাহিত্য অঙ্গনের পৃষ্ঠপোষক ও অন্যতম এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. নিজাম এর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, কবি সৈয়দ মজনু, শফিক ইসলাম, নিলুফার ইয়াসমিন রুবি, মাহফুজ খান বাদল, ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা হারুনার রশিদ প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, এনায়েত হোসেন সহজ সাবলীল ভাষায় সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের কথা বলেছেন, তাদের অধিকার আদায়ের জন্য ছড়ার ভাষায় লড়াই করেছেন। কবি জসীম উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিরা ছড়াকার এনায়েত হোসেন সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন এবং তাকে গণমানুষের ছাড়াকার হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন। শ্রেণীবিভক্ত এই সমাজে এনায়েত হোসেনের মত মানুষের বর্তমানে খুব অভাব। তার শক্তিশালী লেখনি বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য তার ছড়া গ্রন্থগুলো ইংরেজী ভাষায় অনুবাদের পরামর্শ দেন তারা।
স্মরণসভা শেষে ছড়াকার এনায়েত হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
