Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026

    নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    • আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
    • ফ্রি ডেন্টাল ক্যাম্প সেবা পেলেন চার শতাধিক রোগী
    • পদ্মায় আরও এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, September 17
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»কেন বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাননি তারা, ব্যাখ্যা দিল সরকার
    জাতীয়

    কেন বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাননি তারা, ব্যাখ্যা দিল সরকার

    September 23, 2025Updated:September 23, 20253 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

    পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই ‘একাধিক সতর্কতামূলক ব্যবস্থা’ নেওয়ার পরও কীভাবে এমন ঘটনা ঘটতে পারল, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের কেন ভিভিআইপি সুবিধার বদলে আলাদাভাবে বিমানবন্দর থেকে বের করার ব্যবস্থা হল, তার একটি ব্যাখ্যাও মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে দেওয়া হয়েছে।

    সেখানে বলা হয়েছে, “এই জঘন্য ঘটনা শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা বিষাক্ত ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির নির্মম স্মারক। এ উত্তরাধিকার ভেঙে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।”

    জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    তার সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও একই ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছান।

    মুহম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে বিশেষ নিরাপত্তায় অন্য একটি গেইট দিয়ে বেরিয়ে গেলেও তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়েন।

    আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপির আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।

    ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন।

    আগের কয়েকটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ক্রমাগত ‘হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা’ চললেও সরকারের পক্ষ থেকে ‘উপযুক্ত কোনো ব্যবস্থা’ নেওয়া হয়নি।

    তবে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে দাবি করা হয়, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের সফরকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই ‘একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা’ নিয়েছিল।

    “জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিনিধি দলকে প্রথমে নির্ধারিত ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় তুলে দেওয়া হয়। কিন্তু হঠাৎ এবং শেষ মুহূর্তের ভিসাজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়।”

    বিবৃতিতে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার এবং রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়েন।”

    সোমবার বিকালে ওই ঘটনার পর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

    সে প্রসঙ্গ ধরে সরকারের বিবৃতিতে বলা হয়, “ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ও আইনসম্মত পদক্ষেপ নিশ্চিত করতে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে এবং এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত চলছে।

    দেশ ও দেশের বাইরে গণতান্ত্রিক আদর্শ ও আইনের শাসন রক্ষায় আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকার বলেছে, “রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের যে কোনো ঘটনা—বাংলাদেশের ভেতরে হোক বা সীমান্তের বাইরে—কোনোভাবেই বরদাশত করা হবে না। এর যথাযথ আইনগত ও কূটনৈতিক জবাব দেওয়া হবে।”

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026

    আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

    September 15, 2026

    ভারতে থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি

    September 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শিশু পার্কের অস্থায়ী কর্র্মচারী হাসান শেখ(৩৫) কে পূর্র্বশত্রুতার জের ধরে হত্যার দায়ে…

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026

    নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ

    September 16, 2026

    ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

    September 16, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.