Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, September 17
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»Top News»চলছে ভোটার তালিকা হালনাগাদ,বাড়তে পারে ২০ লাখ ভোটার
    Top News

    চলছে ভোটার তালিকা হালনাগাদ,বাড়তে পারে ২০ লাখ ভোটার

    August 25, 20253 Mins Read

    আগামী নির্বাচন ঘিরে ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে প্রথমবার তিন ধাপে চলছে হালনাগাদ। ২০০৭ সালের জানুয়ারি পর্যন্ত জন্মগ্রহণকারী ভোটারদের উপজেলা পর্যায়ের দাবি আপত্তিসহ তালিকা হালনাগাদ শেষ। আর ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হলেই যুক্ত হবে চূড়ান্ত তালিকায়। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, বর্তমানে ভোটার ১২ কোটি ৬১ লাখ হলেও, সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৮০ লাখের বেশি।

    সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ঘটা করে যেসব কর্মযজ্ঞ গোছাতে হয় তার মধ্য অন্যতম ভোটার তালিকা প্রস্তুতের কাজ। যেটির সংখ্যার হিসাব বিবেচনায় থাকে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, দল নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত বেশকিছু বিষয়।

    সবশেষ ১০ আগস্ট বাড়ি বাড়ি গিয়ে করা ভোটার হালনাগাদের দ্বিতীয় ধাপের সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। যেখানে নতুন করে ৪৫ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হলেও মৃত্যুজনিত সংখ্যা বাদ দিয়ে ২৪ লাখ ৩৮ হাজারের বেশি ভোটার অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি।

    কমিশনের ভোটার হালনাগাদ ঘিরে দেশের জেলা-উপজেলা নির্বাচন অফিসে চলছে তৎপরতা। এতে সংশ্লিষ্ট এলাকার সম্পূরক ভোটার তালিকায় ২১ আগস্ট পর্যন্ত নেয়া হয়েছে দাবি আপত্তি। রাজধানীসহ দেশের বেশকিছু নির্বাচন অফিস ঘুরে দেখা মিলে সংশোধনীর সাথে চলছে নতুন ভোটার যুক্ত ও ভোটার স্থানান্তরের কাজও।

    নতুন ভোটারদের মধ্যে একজন বলেন, ‘আমার জন্ম নিবন্ধনের তথ্য অনলাইন করা ছিল না, যে কারণে ভোটার হতে পারিনি। এখন অনলাইন করে আবার নতুন করে ভোটার হতে আসছি।’

    অন্য একজন বলেন, ‘যেহেতু প্রথম ভোট দেবো, সেজন্য মনে একটা আনন্দ আছে।’

    এবার সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে দেশের ৪০টির মতো জায়গায় ছোট বড় পরিবর্তন আসলেও সবচেয়ে বড় পরিবর্তন আসে গাজীপুরে। জায়গাটিতে আগে পাঁচটি সংসদীয় আসন থাকলেও এবার তা ছয়টি হতে যাচ্ছে। এবারের হালনাগাদে এ যাবত এক লাখ সাত হাজারের বেশি ভোটার নতুনভাবে যুক্তের কথা বলছে জেলা নির্বাচন অফিস।

    গাজীপুরের জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ‘সংশোধন যেগুলো আমরা দেখছি, সেগুলো আমাদের ফর্মেই ঠিক রয়েছে। তারা এখন আলাদা তথ্য চাচ্ছে, সে সংশোধনটা করেছে। আমরা যাচাই বাছাই করে দেখছি যে, কাগজপত্র ঠিক থাকলে সেগুলো আমরা দিয়ে দেবো। আর নতুন ভোটার যারা এ এলাকায় ছিল না, আমাদের তথ্য রয়েছে কিন্তু ছবিও তোলেনি, ফর্ম ও ফিলাপ করেনি। তারাও আসছে, তাদেরও আমরা করে দিচ্ছি।’

    এদিকে গাজীপুরের ন্যায় ঢাকার বেশ কয়েকটি নির্বাচন অফিসেও দেখা মিলে এমন হালচাল। পাশাপাশি পিছিয়ে নেই ঢাকার অদূরে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জও।

    ডেমরা থানা নির্বাচন অফিসার আফরোজা খাতুন বলেন, ‘কর্তৃপক্ষ ধারণা করছিল হয়তো ছোটখাটো ভুল-ত্রুটি থাকতে পারে। এজন্য কমিশন উদ্যোগী হয়ে পুনরায় প্রুফ দেখেছে।’

    কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. সুমন মিয়া বলেন, ‘যদি কখনও কোথায় কোনো ধরণের সন্দেহ হয় বা কাগজ দেকে সঠিক মনে হয় না তখন আমরা ইউনিয়ন পরিষদে একটা লিখিত চিঠি দেই। পরে ইউনিয়ন চেয়ারম্যান আলাদা চিঠি দিয়ে ভেরিফাই করলে তখন আমরা তাকে ভোটার করি।’

    এদিকে দাবি আপত্তির এসব প্রক্রিয়া ২৪ আগস্ট মাঠ পর্যায়ে নিষ্পত্তি করেছে ইসি। যেখানে পরবর্তী প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ভাবছে কমিশন।

    দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে ভোটার তালিকার সমন্বয়ে থাকা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সংস্থাটির ঘাটতির কথা স্বীকার করে মানুষের সচেতনতার কথা জানান। জানান, তফসিলের আগে চূড়ান্ত ভোটার তালিকায় ১২ কোটি ৮০ লাখের মতো ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবার।

    জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘যারা আগে নানা করণে এবং অনীহার কারণে ভোটার হতে পারেনি তাদের কিন্তু আমরা অলরেডি ব্যাপকভাবে সম্পৃক্ত করেছি ব্যাপকভাবে। যা যা করার তার সবগুলোই করেছিলাম। কিন্তু কোনো কোনো জায়গায় কেউ কেউ যদি সেই তথ্য থেকে বঞ্চিত হয়ে থাকে এবং ভোটার হতে না পারে তারা যেন এখনই ভোটার হয়ে যায়।’

    এদিকে অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচনের মূল প্রস্তুতি সম্পন্নের পরিকল্পনা নিয়ে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করছে ইসি। যেখানে ভোটার তালিকা চূড়ান্ত, দল নিবন্ধন, সীমানা পুণঃনির্ধারণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং আরপিও সংশোধনীসহ প্রার্থীর আচরণ বিধিমালার বিষয়ে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।- সূত্র এখন টেলিভিশন

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলো রাজধানী। সাধারণ প্রেস ব্রিফিংয়ের…

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.