Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Friday, September 18
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»কিডনি প্রতিস্থাপনের দু’হাজারের মাইলফলক স্পর্শ করলেন অধ্যাপক কামরুল ইসলাম
    জাতীয়

    কিডনি প্রতিস্থাপনের দু’হাজারের মাইলফলক স্পর্শ করলেন অধ্যাপক কামরুল ইসলাম

    December 24, 20252 Mins Read

    স্টাফ রিপোর্টার : দেশে কিডনি প্রতিস্থাপনে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন প্রখ্যাত কিডনি শল্যচিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম ও তার টিম। রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গতকাল (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয় তার ২০০০তম কিডনি প্রতিস্থাপন। দেশে এ পর্যন্ত যেসব কিডনি প্রতিস্থাপন হয়েছে, তার প্রায় অর্ধেকই সম্পন্ন হয়েছে তার নেতৃত্বে।

    ২০০৭ সালে প্রথম কিডনি প্রতিস্থাপন করার পর থেকে নিয়মিতভাবে এই জীবনরক্ষাকারী শল্যচিকিৎসা করে আসছেন অধ্যাপক কামরুল ইসলাম। ব্যয়বহুল এ অস্ত্রোপচারে তিনি নিজে কোনো পারিশ্রমিক নেন না। মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

    কিডনি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। কিডনি অকেজো হয়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন রোগীর মৃত্যু হচ্ছে। কিডনি প্রতিস্থাপনের সুযোগ সীমিত এবং ডায়ালাইসিস অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রায় ৬০ শতাংশ রোগীর জীবন রক্ষা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

    অধ্যাপক কামরুল ইসলামের জন্ম ১৯৬৫ সালে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ডের মেধাতালিকায় যথাক্রমে ১৫তম ও ১০তম স্থান অর্জন করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের ৪০তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৯০ সালে এমবিবিএস পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পান। পরবর্তীতে ১৯৯৫ সালে এফসিপিএস, ২০০০ সালে ইউরোলজিতে এমএস এবং ২০০৩ সালে ইংল্যান্ডের রয়েল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।

    ১৯৯৩ সালে বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৭ সালে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন করেন। ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে বেসরকারি মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০১৪ সালে নিজ উদ্যোগে সিকেডি হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

    অধ্যাপক কামরুল ইসলাম বলেন, ‘সিকেডিতে প্রতিদিন গড়ে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। প্রতিটি অস্ত্রোপচারে ১০ থেকে ১২ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যুক্ত থাকেন। বর্তমানে এখানে কিডনি প্রতিস্থাপনের প্যাকেজ মূল্য ২ লাখ ১৫ হাজার টাকা, যার মধ্যে অস্ত্রোপচার, ওষুধ, আইসিইউ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ অন্তর্ভুক্ত। কিডনি দাতাকে সাধারণত ৩ থেকে ৭ দিন এবং গ্রহীতাকে ৭ থেকে ১০ দিন হাসপাতালে থাকতে হয়।’

    তিনি বলেন, ‘মানুষকে নিখুঁত চিকিৎসা দেয়া আমার দায়িত্ব। কিডনি রোগীদের চিকিৎসার খরচ আমরা হাসপাতালের অন্যান্য আয়ের মাধ্যমে বহন করি। এটি যেকোনো হাসপাতালই করতে পারে এবং এতে লোকসান হয়—এমনটা নয়।’

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026

    বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি

    September 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলো রাজধানী। সাধারণ প্রেস ব্রিফিংয়ের…

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.