স্টাফ রিপোর্টার:
জমকালো ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা আফজাল হোসেন খান পলাশকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “আফজাল হোসেন খান পলাশ একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও জনবান্ধব ব্যক্তি। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব ও কর্মপ্রচেষ্টা ফরিদপুরের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।”
জন্মদিনের শুভেচ্ছার জবাবে আফজাল হোসেন খান পলাশ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করে। মানুষের কল্যাণে কাজ করার যে দায়িত্ব ও সুযোগ পেয়েছি, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
পরে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
