ষ্টাফ রিপোর্টার :
দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বৃহস্পতিবার ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হবে।”
এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেন ত্রিবেদী। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) এসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ত্রিবেদী বলেন, “টুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম আবারো শুরু করছি আমরা। আগামী ২৮ জুন থেকে তা জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত থাকবে।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে এ কাজ শুরু হবে। আশা করি, এতে দুই সার্বভৌম দেশের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারে পতন ঘটে। এরপর থেকে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।
সম্প্রতি ত্রিবেদীকে হাইকমিশনার করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। গত ১২ জুন নতুন দায়িত্ব গ্রহণের জন্য ঢাকায়
