স্টাফ রিপোর্টার:
সরকারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি সাংবাদিকতাকে বড় চ্যালেঞ্জে ফেলেছে।
আজ শুক্রবার এডিটর কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গণমাধ্যম চালাতে মালিকপক্ষ-বিজ্ঞাপনদাতা ও সরকারের অংশীদারিত্বের যৌথ সমন্বয় থাকা জরুরী।
‘মালিকপক্ষ-বিজ্ঞাপনদাতার সংযোগ নিশ্চিত করার মধ্যদিয়ে ন্যায্য স্বার্থ নিশ্চিত সম্ভব। গণমাধ্যমে বিনিয়োগকারী ধরে রাখতে ইকো পদ্ধতির ব্যবস্থা চালু করতে হবে।’
তিনি আরো বলেন, ‘সরকার সাংবাদিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে। মিডিয়া ইকো-সিস্টেম তৈরিতে সরকার সহায়তা করতে চায়। সাংবাদিকদের সাংবাদিকতা টিকিয়ে রাখতে দায়িত্ব নিতে হবে। দ্রুত টেকসই গতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’
