Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026

    স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    • স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
    • স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে
    • ফরিদপুরে বৃষ্টিতে মরিচের মাঠ বিপর্যয়, দর বেড়ে বিক্রয় ৩২০ টাকা কেজি
    • বিচারাধীন জমি বিরোধকে কেন্দ্র করে ‘হয়রানিমূলক মামলার’ অভিযোগ ব্যবসায়ীর
    • বাংলাদেশ পুলিশের সতর্কবার্তা
    • নগরকান্দায় ঘুষ নেওয়ায় ভূমি উপ-সহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, বদলি 
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Saturday, August 1
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026

      প্রেসার বেড়ে গেলে কি করবেন?

      July 3, 2026

      দীর্ঘ লম্ফে দেশ সেরা ফরিদপুরের শিক্ষার্থী রাহিম শেখ

      June 15, 2026

      দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

      June 9, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»সারাদেশ»ফরিদপুরের মধুখালীবেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু
    সারাদেশ

    ফরিদপুরের মধুখালীবেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু

    July 20, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুরের মধুখালীতে বেড়াতে এসে রহস্যজনকভাবে মারা গেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) মো. রহমত আলী (৪৩)। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ।

    মো. রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান আলীর ছেলে। তিনি বিবাহিত এবং মেয়ের বাবা।
    মৃত মো. রহমত আলী পল্লী সঞ্চয় ব্যাংকের নরসিংদী উপজেলার একটি শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক লোকমান হোসেনের বাসায় তার পরিচিত কয়েকজন বন্ধুর সঙ্গে গতকাল রবিবার ঢাকা থেকে বেড়াতে আসেন তিনি। সারাদিন ঘোরাঘুরি ও রাতে খাবার খাওয়ার পর তারা বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

    তাৎক্ষণিকভাবে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

    মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমীন বলেন, রবিবার রাত ১০টা ৬ মিনিটে মো. রহমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়। এখানে আনার আগে তার মৃত্যু হওয়ায় আমাদের আর করণীয় কিছু ছিল না।

    রহমত আলীকে মৃত অবস্থায় যখন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তখন ওই কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক জ্যোতি প্রকাশ। জ্যোতি প্রকাশ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তার মৃত্যু হয়েছে। আমরা পালস, শ্বাস-প্রশ্বাস, হার্টবিট পরীক্ষা করে মৃত ঘোষণা করি। তিনি কিছু খেয়ে অসুস্থ হয়ে ছিলেন কিনা, তা পোস্টমর্টেম প্রতিবেদন ছাড়া জানা সম্ভব নয়।
    তিনি বলেন, মৃতদেহ নিয়ে যারা এসেছিলেন তারা জানিয়েছেন, উনি সুস্থ-সবল ছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

    আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক লোকমান হোসেন বলেন, মোট আটজন গতকাল রবিবার বিকেলে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে সোহান নামে একজন আমার পরিচিত। বাকি সাতজন সোহানের বন্ধু, যাদের আমি চিনি না। রবিবার রাতে রহমত আলী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
    মো. সোহান আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জানান, ব্যবসায়িক সূত্রে লোকমান হোসেনের সঙ্গে তার পরিচয়। সেই পরিচয়ের সূত্রে তিনি তার বন্ধুদের নিয়ে আলতুখান জুট মিলসহ মধুখালী উপজেলার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার জন্য এসেছিলেন।
    তিনি বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার পথে রয়েছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, সুরতহাল করার সময় মৃতের মুখ থেকে কোনো গন্ধ পাওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ব্যাপারে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
    তিনি বলেন, আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026

    মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    August 1, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে…

    স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    July 31, 2026

    স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের যে সংখ্যা প্রচার হচ্ছে তা সঠিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 30, 2026

    মা’কেও কুপিয়ে হ’ত্যা, পালিয়েছে ঘাতক ছেলে

    July 30, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.