স্টাফ রিপোর্টার: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি ফরিদপুরে সংগীত,নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করে শিশু একাডেমির শিল্পীরা।
আজ সোমবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ্-আল-জব্বারের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, এই বয়সে তাঁরা মঞ্চে ওঠার সাহস পাননি, অথচ শিশুরা যে বক্তব্য রাখলো তাতে তিনি অভিভূত। শিশুদের অধিকার এবং সুরক্ষা দেবার দায়িত্ব তাদের। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তারা যেন প্রযুক্তির ভালো দিক টুকু গ্রহণ করে, খারাপ বিষয়গুলো বর্জন করে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল সকল শিশুকে আন্তরিক অভিনন্দন জানান এবং শিশুদের শুধু একাডেমিক বইয়ের বোঝা চাপিয়ে না দিয়ে তাদের সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তুলবার জন্য আহবান জানান। সার্বিক অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন , আমরা সত্যিই আনন্দিত শিশুদের চমৎকার পরিবেশনায়।
Trending
- ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
- নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
- ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
- প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
- শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
- নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
- ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
