রোহিঙ্গাদের সমস্যার সমাধানে সাত দফা প্রস্তাব পেশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাত দফা প্রস্তাব করে তিনি বলেছেন, মিয়ানমার সরকার এবং রাখাইন আঞ্চলিক কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে, যাতে কোনো রোহিঙ্গা ভবিষ্যতে বাংলাদেশে প্রবেশ না করে। আজ (সোমবার, ২৫ আগস্ট) সকালে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক তিন দিনের স্টেকহোল্ডার সংলাপে অংশগ্রহণের সময় ড. ইউনূস এসব প্রস্তাব করেন।
তিনি উল্লেখ করেন, ‘২০১৭ সালে এবং তার আগে, সীমিত সম্পদ ও সক্ষমতা সত্ত্বেও, মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের জীবন বাঁচাতে তাদের সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বাংলাদেশের নৈতিক দায়িত্ব ছিল।’
ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার পাশাপাশি ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সাত দফা প্রস্তাব তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।’
