স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটপাড়া গ্রামে, নিখোঁজের আড়াই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক মো. তৌহিদ মিয়া (২৬), তিনি উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ কাইয়ুম মিয়ার ছোট, ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তৌহিদ মিয়া পেশায় জাহাজের চাকরিজীবী ছিলেন। গত ১ জুন রাত থেকে তিনি নিখোঁজ ছিলে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার (৩ জুন) সকালে স্থানীয় লোকজন ভাটপাড়া মাঠে একটি পাটক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও এলাকাবাসীকে খবর দেয়।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বোয়ালমারী থানার ওসি তদন্ত মো: সাইদুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত চলতেছে কি কারনে হত্যা হয়েছে। আপনাদের পরে জানানো হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
