Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “আবার নৌকা বাইচ হওয়ায় আমরা খুবই আনন্দিত”

    September 18, 2026

    মৌসুমের শেষদিকে জালে ধরা পড়ছে ইলিশ, কমছে দর

    September 18, 2026

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • “আবার নৌকা বাইচ হওয়ায় আমরা খুবই আনন্দিত”
    • মৌসুমের শেষদিকে জালে ধরা পড়ছে ইলিশ, কমছে দর
    • ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Friday, September 18
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»সারাদেশ»বিএনপি নেতার বিরুদ্ধে রেলওয়ের লিজের জমি দখলের অভিযোগ জামায়াতের
    সারাদেশ

    বিএনপি নেতার বিরুদ্ধে রেলওয়ের লিজের জমি দখলের অভিযোগ জামায়াতের

    July 5, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন লিজ দেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। একই সাথে জমি বুঝে পেতে রেলওয়ে কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। 

    রোববার (০৫ জুলাই) দুপুরে বোয়ালমারী পৌরসভার পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান৷ তিনি উপজেলা বিএনপির সাবেক (বহিস্কৃত) সহ-সভাপতি শামসুদ্দীন মিয়া ঝুনুর বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি অবৈধভাবে দখল ও রেলওয়ে থেকে নেওয়া তাঁদের লিজকৃত জমি দখলে রাখার অভিযোগ করেন। এছাড়া ওই জমিতে গেলে লোকজন দিয়ে প্রাণনাশের হুমকি-ধমকি সহ আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করেন। 

    লিখিত বক্তব্যে উল্লেখ করেন, একটি পরিচলন পর্ষদের মাধ্যমে পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানা নামে একটি মাদ্রাসা পরিচালনা হয়ে আসছে। বর্তমানে তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন। 

    তিনি দাবি করে জানান, প্রতিষ্ঠানটির স্বার্থে ১৯৯৩ সালে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশেম মাহমুদের নামে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে, বোয়ালমারী স্টেশন এলাকায় পৃথক জায়গায় কৃষিজমি হিসেবে এক একর ও ৬৬ শতক জমি লিজ নেওয়া হয়। পরবর্তীতে পরিচলন পর্ষদের মাধ্যমে খাজনা পরিশোধ করে আসছিলেন তাঁরা এবং সেখানে উৎপাদিত ফসল বিক্রি করে মাদ্রাসার ব্যয়ে ব্যবহার করেন। 

    এভাবে ২০০৫ সাল পর্যন্ত এক একর জমি খাজনা পরিশোধ করলেও পরবর্তীতে রেলওয়ে থেকে খাজনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। যা কিছুদিনের মধ্যে শামসুদ্দীন মিয়া ঝুনু দখলে নিয়ে নেন এবং পরবর্তীতে ওই জমিতে দোকানঘর তুলে কৌশলে অন্যদের হস্তান্তর করেন। 

    এছাড়া বাকি ৬৬ শতক জমি তাঁদের লিজে থাকলেও বর্তমানে ওই জমিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। যা ২০২৭ সাল পর্যন্ত খাজনা পরিশোধ রয়েছে বলে কাগজপত্র উত্থাপন করেন। 

    তিনি বলেন- আমাদের মাদ্রাসাটির শিক্ষার্থীর সংখ্যা বাড়লে আমরা ওই জমিতে স্থানান্তরের কার্যক্রম শুরু করি। আমরা সাইনবোর্ড টানিয়ে দিলে তা রাতের আঁধারে সরিয়ে ফেলে এবং আমরা কেউ গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা জমি বুঝে পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি। 

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওই জমির লিজ গ্রহীতা আবুল কাশেম মাহমুদ, সভাপতি মো. জাকির হোসেন, পরিচালক মো. আতিয়ার রহমান মিয়া ও মানছুর আহমেদ, কোষাধ্যক্ষ আবু নাছের মোল্যা প্রমুখ। 

    এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা শামসুদ্দীন মিয়া ঝুনু দাবি করেন সেখানে অভিযোগকারীদের কোনো লিজের জমি নেই। তিনি বলেন, আমার পূর্ব-পুরুষের জমি আমরাই রেলওয়ের মাধ্যমে দখলে আছি। এটা নিয়ে ওরা একবার মামলা করে এবং আদালত খারিজ করে দেয়। এরপর ২০০৫ সালে ওদের নামে লিজ বাতিল করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া বাকি ৬৬ শতক জায়গা যদি লিজ নিয়ে থাকে রেলওয়ে সেটা ওদের বুঝিয়ে দিক। 

    হুমকি-ধমকির প্রসঙ্গে বলেন, ওরা শুধু মিথ্যা কথা বলে, ভন্ডের দল। উল্টা আমাকে বলে- এই আসনে জামায়াত ক্ষমতায় আসছে, দেখায় দেব। ওরা এমপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে।

    এ বিষয়ে পাকশী রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন- ‘আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দিলে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ফৌজদারী অপরাধের ঘটনা ঘটলে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিতে পারেন।’

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

    September 14, 2026

    স্ত্রীর সংবাদ সম্মেলন:ফরিদপুরে বিএনপি নেতার প্রতারণায় স্ত্রীর নামে অর্থঋনের মামলা, একাধিক বিয়ের অভিযোগ

    September 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    “আবার নৌকা বাইচ হওয়ায় আমরা খুবই আনন্দিত”

    September 18, 2026

    সাইদা আক্তার ইমা, ভাঙা: দীর্ঘ নয় বছর পর আবারও প্রাণ ফিরে পেল ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী…

    মৌসুমের শেষদিকে জালে ধরা পড়ছে ইলিশ, কমছে দর

    September 18, 2026

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.