Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    • ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, September 17
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»সারাদেশ»ভাঙ্গায় ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারি জায়গা দ’খ’ল’
    সারাদেশ

    ভাঙ্গায় ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারি জায়গা দ’খ’ল’

    April 29, 20263 Mins Read

    ভাঙা :

    ফরিদপুরের ভাঙ্গায়  ঘারুয়া গ্রামে  সরকারি ঘর ও জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা বিল্লাল মাতুব্বর ও তার ভাই সিংগাপুর প্রবাসী মাইনুদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে।  প্রবাসী মাইনুদ্দিনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যাবসা  নিয়ন্ত্রনের অভিযোগ রয়েছে। 

    স্থানীয় ভূমি অফিস সুত্র জানায়, ৮৬ নং ঘারুয়া মৌজার ( বিএস ২২৩ নং খতিয়ানের দাগ নং ৭,৮)  ১২ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমি  সরকারের  নামে দলিল করা হয়। বিপরীতে আশ্রয়ন প্রকল্প ২ এর অধিনে, ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের বরাদ্দ অনুযায়ী ২ শতাংশ জমি ও একটি সেমি পাকা ঘর সরকার উত্তলোন করে দেয়  বিল্লাল মাতুব্বরকে। সম্প্রতি সরকারের সেই ২ শতাংশ জমি ও সেমি পাকা ঘর ভেঙ্গে ফেলে সেখানে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন বিল্লাল মাতুব্বর ও তার ভাই মাইনুদ্দিন মাতুব্বর। পরবর্তীতে সেই কাজ বন্ধের জন্য ঘারুয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা সরেজমিনে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বিল্লাল মাতুব্বরের লোকজন।

    এ প্রসঙ্গে ঘারুয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার সোহেল মিয়া জানান, ঘারুয়া গ্রামের বাসিন্দা বিল্লাল মাতুব্বর ও তার ভাই মাইনুদ্দিন মাতুব্বর লোকজনের বিরুদ্ধে সরকারি সেমি পাকা ঘর ভেঙ্গে ও জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে একাধিকবার তাদেরকে সতর্কতা করার পরেও কাজ বন্ধ করেন নি তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

    অন্যদিকে, বিল্লাল মাতুব্বরের  বোন আমেনা খাতুন জানান, তার নামে দলিলকৃত ৩ শতাংশ জমি জোরপূর্বক দখল করেছে তার দুই ভাই বিল্লাল মাতুব্বর ও মাইনুদ্দিন মাতুব্বর ও  ভাতিজা সাজ্জাদ মাতুব্বর। এই নিয়ে গত ২৩ এপ্রিল ফরিদপুর আমলী আদালতের দারস্থ হন তিনি। পরবর্তীতে ২৬ এপ্রিল তার অভিযোগ আমলে নিয়ে  আদালত ওই ৩ শতাংশ জমির উপর ১৪৪ ধারা জারী করেন। কিন্তু  আদালতের আদেশ অমান্য করে তার দুই ভাই তার ৩ শতাংশ জমিসহ সরকারের আরও ২ শতাংশ জমি ও সেমি পাকা ঘর ভেঙ্গে পাকা ভবন নির্মাণ কাজ করে যাচ্ছে। 

    আমেনা বেগম আরও  অভিযোগ করেন, সেই কাজে বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয় তার ভাই সিংগাপুর প্রবাসী মাইনুদ্দিন মাতুব্বর। যার ভয়েজ রেকোর্ড তার কাছে হেফাজতে রয়েছে।  এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

    সরেজমিনে আজ বুধবা দুপুরে সমকাল প্রতিবেদক ঘটনাস্থলে গেলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা  অভিযোগ করেন, বিল্লাহ মাতুব্বরের ভাই মাইনুদ্দিন মাতুব্বর বিদেশে বসেই ঘারুয়া ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামে  মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন। ইতোপূর্বে তার নামে থানায় একাধিক মাদক মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অপকর্ম থেকে বাঁচতে ২০২৪ সালের  ৫ আগষ্টের পর থেকেই গা ঢাকা দিয়ে সিংগাপুরে পাড়ি জমায় মাইনুদ্দিন মাতুব্বর। সেখানে বসেই তার প্রতিবেশী স্থানীয় কথিত সাংবাদিকের ছত্রছায়ায় গ্রামের সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন মাইনুদ্দিন মাতুব্বর ও তার ভাতিজা সাজ্জাদ মাতুব্বর।  এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

    এ প্রসঙ্গে মাইনুদ্দিন  মাতুব্বরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে  তিনি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ অস্বীকার করেন। মাদক ব্যবসার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি মাইনুদ্দিনের ।  

    তবে বিল্লাল মাতুব্বরের স্ত্রী শান্তা বেগম সরকারি পাকা ঘর ভেঙে ভবন নির্মাণের ঘটনার সত্যতা স্বীকার করেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়ে বিভিন্নভাবে সমকালকে ম্যানেজ করার চেষ্টা করেন শান্তা।

    ঘটনার তদন্তকারি কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক ডালিম মিয়া বলেন, ‘বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল ২৮ এপ্রিল, ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ জারি করা হয়। এছাড়াও বিল্লাল মাতুব্বরের স্ত্রী শান্তা ইসলামসহ পরিবারের অন্নান্যদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য বলা হয়। যদি কোর্টের নির্দেশনা কেউ অমান্য করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সাদরুল আলম  জানান, সরকারি জায়গায় পাকা ভবন ভেঙে ভবন নির্মাণের অভিযোগ পেয়েছি। সরেজমিনে তহসিলদার পাঠিয়েছি, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত  ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026

    পত্রিকা জালিয়াতি ও নাম ব্যবহারের অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

    September 14, 2026

    স্ত্রীর সংবাদ সম্মেলন:ফরিদপুরে বিএনপি নেতার প্রতারণায় স্ত্রীর নামে অর্থঋনের মামলা, একাধিক বিয়ের অভিযোগ

    September 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    স্টাফ রিপোর্টার : রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী…

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026

    শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    September 16, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.