স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ কামুল হাসান মোল্লা জানিয়েছেন রায়কে কেন্দ্র করে ঢাকা- খুলনা ও ঢাকা- বরিশাল মহাসড়কের যানবাহনের চলাচল নির্বিঘ্নে করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি থাকবে চার প্লাটুন বিজিবি সদস্যরা।
এদিকে ফরিদপুর পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল জানিয়েছেন, জেলা জুড়েই আমাদের নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এর বাইরেও প্রতিটা উপজেলা এবং মহাসড়কগুলোতে থাকবে পুলিশ র্যাবের টহল টীম।
প্রসঙ্গত, ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের কমপক্ষে পাঁচটি পয়েন্টে ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা গত ১৩ ই নভেম্বর গাছের গুঁড়ি ও আর টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় দক্ষিণ অঞ্চলের।
