Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়
    • নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
    • ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
    • প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
    • শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
    • বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
    • নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
    • ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Thursday, September 17
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

      September 17, 2026

      ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      September 11, 2026

      যে বীজ খেলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ড থাকবে ভালো

      September 11, 2026

      ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

      September 7, 2026

      পাহাড়ে নতুন আশার গল্প, নারীদের হাতে দেওয়া হলো সেলাই মেশিন

      September 5, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»লাইফস্টাইল»খেলাধুলা»১৮ কোটি টাকায় দেশে ফুটবল জাগানোর পরিকল্পনা 
    খেলাধুলা

    ১৮ কোটি টাকায় দেশে ফুটবল জাগানোর পরিকল্পনা 

    August 25, 20252 Mins Read

    তারুণ্য উৎসবের ব্যানারে দেশব্যাপী জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৮ কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্ট দিয়ে সারা দেশে ফুটবল উন্মাদনা জাগানোই মূল লক্ষ্য। এই টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয় এর বিস্তারিত। 

    টুর্নামেন্টের জন্য সরকার থেকে প্রথম প্রস্থে ৫ কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় প্রস্থে আরও ৫ কোটি পাবে বাফুফে। তবে দেশব্যাপী তারুণ্য উৎসবের ব্যানারে মোট তিনটি জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাফুফে ১৮ কোটি টাকার একটা খসড়া বাজেট করেছে। বাকি ৮ কোটি টাকা বাফুফে নিজেরাই সংগ্রহ করবে। 

    ৩০ আগস্ট মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নিচ্ছে ৬৪ জেলা দল। আটটি পটে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে। টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। অর্থাৎ ৬৪ থেকে ৩২, এরপর ৩২ থেকে তৃতীয় পর্বে নেমে ১৬টি দল। এই ১৬ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এভাবেই ১৬ থেকে আট, এরপর চার দলের সেমিফাইনাল এবং সেরা দুই দল নিয়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। যে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। 

    টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) জানান, ‘এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলায় ফুটবল নিয়ে একটা উন্মাদনা শুরু হবে। সিনিয়রদের আসর চলা অবস্থায় বাফুফে অনূর্ধ্ব-১৭ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে।’ এই তিনটি আসরের সফল সমাপ্তির মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ফুটবলার বাছাই সম্ভব হবে বলে মনে করেন এই কর্মকর্তা । 

    টুর্নামেন্টের লোগো ও সূচি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। তিনিও বিশ্বাস করেন সরকার ও বাফুফের এই যৌথ উদ্যোগ তরুণ সমাজে একটা উন্মাদনা সৃষ্টি হবে, ‘ফুটবল এমন একটা খেলা যার মাধ্যমে খুব সহজেই যুব সমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়। গত বছর সরকার তারুণ্যের উৎসব করে ব্যাপক সাড়া পেয়েছিল। এবারও তাই আমরা এই আয়োজন করতে যাচ্ছি। আমি বেশ কয়েকবার ৬৪ জেলার প্রশাসকের সঙ্গে সভা করেছি, যাতে ভালোভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা যায়। নারী ফুটবলাররা নিয়মিত সাফল্য এনে দিচ্ছে দেশকে। আমি মনে করি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আরও অনেক বেশি প্রতিভাবান ফুটবলার তৃণমূল থেকে খুঁজে পাবো।’

    ক্রীড়া সচিব আরও জানিয়েছেন, তারুণ্যের উৎসবের ব্যানারে ফুটবলের পাশাপাশি অন্যান্য ক্রীড়া ফেডারেশনকেও সরকার সহায়তা দেবে।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    ফরিদপুরে ৮ দলীয় ফুটবল কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

    September 11, 2026

    ​নতুন মৌসুমে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জে বসুন্ধরা কিংস

    September 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ছয় দেশের ফাইটার এক মঞ্চে, বক্সিং ভঙ্গিতে ব্যতিক্রমী পরিচয়

    September 17, 2026

    স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হলো রাজধানী। সাধারণ প্রেস ব্রিফিংয়ের…

    নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা

    September 17, 2026

    ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

    September 17, 2026

    প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

    September 17, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.