স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের জেলা প্রশাসনের নির্দেশে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১১ টার দিকে ফরিদপুর সদরের গোপালপুর এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান করে।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো: আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রাতে জেলা সদরের গোপালপুর এলাকায় যাই। সেখানে কোনোরকম অনুমোদন ছাড়া দুষ্টু চক্র অবৈধভাবে রাতের আঁধারে বালু ও মাটি কেটে নিচ্ছে দেখতে পাই। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৫(১) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় দুই জনকে ৪লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, জয়দেবপুর গ্রামের আকাশ শেখের পুত্র মোঃ আকাশ শেখ এবং দয়রামপুর গ্রামের ইসমাইল সেকের ছেলে ইকবাল শেখ।
আদালতকে সহায়তা করেন অপর নির্বাহী ম্যাস্ট্রেট দেব কুমার পাল ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
