স্টাফ রিপোটার :
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে কর্তন করা ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফিরিয়ে দিয়েছে মহামান্য আদালত। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে পুনরায় দুইটি ইউনিয়ন যোগ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গায় আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দল। এ খবর ভাঙ্গা এলাকায় ছড়িয়ে পড়লে মহামান্য হাইকোর্ট ও সরকারকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে মহামান্য হাইকোর্টের রায়ে পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রায় ঘোষণার পরে হাইকোর্টের নিচতলায় সাংবাদিকদের সামনে হাইকোর্ট বিভাগের আইনজীবি ব্যারিস্টার পল্লব কবির হুমায়ুন।
এ সময় সেখানে উপস্থিত থাকা ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমরা প্রথম থেকেই বলছিলাম এই দুই ইউনিয়ন অবশ্যই আমরা ফেরত আনবো। আমার করা রিটের প্রেক্ষিতে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনে ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এই দুই ইউনিয়ন নিয়ে এতদিন রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিলের জন্য কেউ কেউ নোংরা, বিদ্বেষ ও অপপ্রচারের রাজনীতি করেছেন। কিন্তু কেউ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেন নাই। একমাত্র আমরাই উদ্যোগ নিয়েছিলাম। এ সময় তিনি দুইটি ইউনিয়ন ফিরিয়ে আনার বিষয়ে কাজ করা আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে। এই রায়ে ফরিদপুর-৪ আসনবাসী বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা পৌর শাখার আমীর ডা. এনায়েত হোসেন বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর অশেষ রহমতে আমরা ইউনিয়ন দুইটি ফেরত পেয়েছি। তবে দু’জন মানুষের জীবন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। ভাঙ্গার মানুষের সংগ্রাম বিফল হয়নি। ইকোর্টের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা আইনি লড়াইয়ে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন পুর্নবহাল হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেন, মহান আল্লাহতালার অশেষ রহমতে আমরা ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফিরে পেয়েছি। জনগণের সংগ্রাম বিফল হয়নি। মহামান্য হাইকোর্টকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্ত করার পর থেকে প্রতিবাদে ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনসাধারণ আন্দোলন শুরু করে। আন্দোলনকারী সড়ক অবরোধ ও বিক্ষোভ করে কয়েক সপ্তাহ যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর আন্দোলনকারীদের একটি অংশ ভাঙ্গা থানা, হাইওয়ে থানা ও উপজেলা পরিষদের কয়েকটি দপ্তর ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় সরকারি স্থাপনা ভাঙচুরের অভিযোগে ভাঙ্গা থানায় তিনটি মামলা দায়ের করা হয়। তিনটি মামলার মধ্যে গত ১৬ দন্ডবিধির বিভিন্ন ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় দায়ের করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আজাদুজ্জামান। ওই মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান করে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এ মামলার সন্দেহজনক আসামি হিসেবে জাকের মোল্লা নামে একজনকে গত ১৮ অক্টোবর গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। গত ৭ ডিসেম্বর হাজতি জাকের মোল্যা চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। পরে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মহামান্য হাইকোর্ট এক পিটিশনের প্রেক্ষিতে পুনরায় ভাঙ্গা উপজেলা আলগী ও হামিরদীকে ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেন।
