স্টাফ রিপোর্টার : ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরামে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনের এদেশের যে রাজনীতি হয়েছে, অর্থনীতি হয়েছে, তা ছিলো পৃষ্টপোষকতার অর্থনীতি। নিদিষ্ট কিছু লোকের হাতে দেশের ব্যবসা –বাণিজ্য ক্ষমতা সব কিছু পুঞ্জীভূত হয়েছে । সেখান থেকে বেরিয়ে আসতে হলে শুধুমাত্র রাজিনীতিতে গণতান্ত্রীক করে কিন্তু অর্থনীতিকে বাইরে রাখেন তাহলে সেটি হবে না।
বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, আমাদের নতুন স্লোগান হলো অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। আমরা বলতে চাই অর্থনীতিকে গতিশীল আনতে হলে দেশের সকল নাগরিককে সমান ভাবে কর্মকান্ডে অংশ গ্রহণ করতে হবে। অর্থনীতিক কর্মকান্ডের সুফল সকল নাগরিকের কাছে যেতে হবে। ব্যবসা-বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে, যাতে সকলেই সমান ভাবে অংশ নিতে পারে । যেকোন সেক্টরে বিনিয়োগের মাধ্যমকে সহজ করতে হবে, কোন প্রকার ভোগান্তি ছাড়াই একজন বিনিয়োগকারি তার অর্থ ব্যবসায় বিনিয়োগ করতে পারে সে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
আমরা ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের আরো সহজ করে দেবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে।
এ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপ্যারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, কৃষক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিশিষ্ট্ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসনে মিয়া, জেলা বিএনপির আহবায়ক মোদারেরছ আলী ইছা, নায়াব ইউসুফ, ফারিয়ান ইউসুফসহ বৃহত্তর ফরিদপুরের ব্যবাসয়ী নেতৃবৃন্দু ।
