স্টাফ রিপোর্টার:
আগামী ত্রয়োদশ জাতীয় নিবাচনের দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে ভোটারদের মাঝে ছুটে চলার প্রবনতা দেখা মিলছে ফরিদপুরে। শুধু শহর নয় গ্রাম, মাঠ ঘাট থেকে শুরু করে হাট-বাজারের গিয়ে লিফলেট, হ্যান্ড মাইক ব্যববহার করে ছোট ছোট পরিষরে সভা-সমাবেশে ভোট ও সমর্থন চাইছেন প্রার্থীরা।
যদি নিবাচন কমিশন থেকে এখনো ভোটের তফসিল ঘোষনা হয়নি তবুও থেমে নেই ভোটারদের কাছে ছুটে চলার তৎপরতা।
ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি এফবিসিসিআয়ের সাবেক সভাপতি এ.কে আজাদের তিন দিনের গণসংযোগের দ্বিতীয় দিন শনিবার ১৮ অক্টোবর নিবাচনী এলাকার ঈশান গোপালপুর ইউনিয়নে বেশ কয়েকটি সভা সমাবেশ করছেন সকাল থেকে।
এই দিন সকালে তিনি ঈশান গোপালপুরের পিঠা কুমড়া বাজারে ব্যাবসায়ী ও সাধারন মাসুষের কাছে আবারো সমর্থন চেয়ে আহবান জানান। এই বাজারেরে এক রিক্সা চালক তার রিক্সায় যাত্রীদের নিয়ে ছুটে চলছিলো। এসম শিল্পপতি এ.কে আজাদ তার রিক্সা নিয়ে যাত্রীসহ কিছু ক্ষণ চালকের আসনের বসে চালান । তার এই কর্মকান্ড দেখে উপস্থিত সকলেই আবেগআফুল্ল্য হয়ে উঠে। এসময় স্থানীয় বাসিন্দাদের পাশা-পাশি তার (আজাদের) কর্মী সমর্থক উপস্থিত ছিল।
ফরিদপুর আসনটিতে এখন পযন্ত জামায়াত ইসলাম প্রফেসর আব্দুত তাওয়াবকে প্রার্থী ঘোষনা করেছেন। তিনি ওই দলটির কেন্দ্রীয় শূরা সদস্য হিসাবে রয়েছে । এর বাইরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে ভোটারদের কাছে ছুটে চলছেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেরছ অালী ইছা, সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা কেন্দ্রী মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাহবুবুল ইসলাম ভূইয়া পিংকু ।
