Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 
    • ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য
    • দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান
    • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন
    • আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ
    • সালথায় মাদক সেবনের ৪ যুবককে সাজা
    • এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
    • ফতেহাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Thursday, May 7
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026

      শিশুকে হাম থেকে  কীভাবে সুরক্ষিত রাখা যায়?

      March 30, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Top News»অস্ত্র সমর্পণে রাজি ভারতের মাওবাদী নেতৃত্ব
    Top News

    অস্ত্র সমর্পণে রাজি ভারতের মাওবাদী নেতৃত্ব

    September 17, 20253 Mins Read

    https://p.dw.com/p/50aKG
    অস্ত্র সমর্পণ করতে চায় ভারতের মাওবাদী নেতৃত্ব
    ভারতের মাওবাদী সংগঠনছবি: picture-alliance/AP Photo/M. Quraishi

    মঙ্গলবার রাতে সিপিআই (মাওবাদী) সংগঠনের প্যাডে লেখা একটি চিঠি জনসমক্ষে এসেছে। সেই চিঠিতে এক মাওবাদী শীর্ষ নেতার ছবিও আছে। চিঠিতে বলা হয়েছে, শর্তসাপেক্ষে মাওবাদী শীর্ষ নেতৃত্ব অস্ত্র সমর্পণ করে সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে, সরকারকে এবিষয়ে নির্দিষ্ট মতামত জানাতে হবে। চিঠিতে বলা হয়েছে সংবাদমাধ্যমসহ বিভিন্ন সংগঠন এবং সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছে মাওবাদী শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি জেলবন্দি ‘কমরেড’ এবং অন্যান্য জায়গায় থাকা দলের সদস্যদের সঙ্গে আলোচনার পরিসর তৈরি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। 

    সূত্র মারফত এই চিঠি ডিডাব্লিউয়ের হাতে এসে পৌঁছেছে। ডিডাব্লিউ এই চিঠির সত্যতা যাচাই করতে পারেনি। তবে চিঠি সরকারের হাত পর্যন্ত পৌঁছেছে। ছত্তিশগড়ের ডেপুটি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, এমন একটি চিঠি তাদের হাতে এসেও পৌঁছেছে। চিঠিটি আসল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তার বক্তব্য, ”চিঠিটি সত্য হলে এই তাদের বিবৃতিতে কারো ছবি ব্যবহার করলো।” বিজয় শর্মার কথায়, ”গণতন্ত্রে কখনো শর্তসাপেক্ষে আলোচনা হয় না। মাওবাদীরা আবার শর্তের কথা জানিয়েছে। তবে চিঠিটি যাচাই করা হয়ে গেলে আমরা সরকারের বিভিন্ন ব্য়ক্তির সঙ্গে এনিয়ে আলোচনা করবো এবং আমাদের বক্তব্য জানাবো।” বিজয়ের বক্তব্য, মাওবাদীদের জন্য এখনো অস্ত্র সমর্পণ করে মূলস্রোতে ফিরে আসার সুযোগ আছে। এনিয়ে সরকার তাদের বক্তব্য আগেই জানিয়েছিল। 

    ছত্তিশগড়ের ডেপুটি মুখ্যমন্ত্রী প্রথম ব্যক্তি, যিনি সরকারের তরফে এই চিঠি হাতে আসার কথা স্বীকার করলেন। বস্তুত, ছত্তিশগড়ের বস্তার মাওবাদীদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল বলে গণ্য করা হয়। গত মে মাসে এই অঞ্চলেই সশস্ত্র মাওবাদীদের সঙ্গে দেশের আধা সামরিক বাহিনীর জওয়ানদের তুমুল সংঘাত হয়েছিল। ওই ঘটনায় ২৮ জন মাওবাদী নিহত হয়েছিলেন। যার মধ্যে অন্যতম মাওবাদী দলের সাধারণ সম্পাদক বাসবরাজু। 

    এদিন যে চিঠিটি প্রকাশ্যে এসেছে, সেখানে সই করেছেন মাওবাদী কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ‘অভয়’। যার ছবি চিঠিতে ব্যবহার করা হয়েছে, তিনি মাওবাদী নেতা বেনুগোপাল বলে মনে করা হচ্ছে। বেনুগোপাল মাওবাদী দলের অন্যতম শীর্ষনেতা। একসময় মাওবাদী দলের শীর্ষনেতা ছিলেন কিষেণজি। বেনুগোপাল তার ভাই। কিষেণজি পশ্চিমবঙ্গের জঙ্গলে নিহত হন।

    এদিনের চিঠিতে একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। ওই ঠিকানাতেই তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ভিডিও কলে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনার কথা জানানো হয়েছে চিঠিতে। শুধু তা-ই নয়, একমাস সময় চাওয়া হয়েছে সরকারের কাছে। 

    মাওবাদী শীর্ষ নেতৃত্বকে উল্লেখ করে জানানো হয়েছে, বাসবরাজু সাধারণ সম্পাদক থাকাকালীন আলোচনার রাস্তা তৈরি করার কথা বলা হয়েছিল। যুদ্ধবিরতির কথাও বলা হয়েছিল। কিন্তু তারপরেও সরকার বাহিনী পাঠিয়ে অভিযান চালিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই পথ থেকে সরে আসতে চান না মাওবাদী নেতৃত্ব। তাই এবার অস্ত্র সমর্পণ করে আলোচনায় বসতে তারা রাজি। তাদের বক্তব্য, এরপর অন্যান্য সংগঠনের সঙ্গে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ মূলস্রোতের আন্দোলনে যোগ দিতে চান তারা। 

    ছত্তিশগড়ের ডেপুটি মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, মাওবাদীদের সঙ্গে সরকারের কোনো যুদ্ধ চলছে না, ফলে যুদ্ধবিরতির প্রস্তাব ‘অপ্রাসঙ্গিক’। বস্তুত, মঙ্গলবার বেশি রাতে ছত্তিশগড় পুলিশের আইজি (ইনস্পেক্টর জেনারেল) পি সুনদারাজও এমন একটি চিঠি পাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনিও জানিয়েছেন, চিঠিটি ঠিক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এবিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, তা সরকার নেবে। – সূত্র ডয়চে ভেলে

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    আওয়ামী লীগ নেতাকে রক্ষায় বিএনপি নেতার আবেদন “রাজনৈতিক বিবেচনায়” হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ

    May 5, 2026

    এতিম মুসলেমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

    May 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ, দুই শিক্ষক আহত, দোকানে আগুন 

    May 7, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন…

    ফরিদপুরে দুই এমপির অনুসারীদের হট্টগোলের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

    May 7, 2026

    দুর্নীতি প্রতিরোধে করণীয় কর্মশালায় সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হবার আহ্বান

    May 7, 2026

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যা বললেন

    May 7, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.