Close Menu
Sara Din News24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০

    May 29, 2026

    ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

    May 28, 2026

    ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার

    May 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০
    • ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের
    • ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার
    • কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩০
    • “বিশ্ব মুসলিমের মুক্তি ও মজলুমের জন্য প্রার্থনা”
    • ফরিদপুরে ভাইরাল শিল্পীকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
    • ট্রাক উল্টে ১৫ যাত্রী নিহত
    • “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব”
    Facebook X (Twitter) Instagram
    Sara Din News24
    Friday, May 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      সাকিব দল পেলেন এলপিএলে

      May 23, 2026

      এত তাড়া কীসে   ম্যাগনোলিয়ার?

      April 29, 2026

      গরমে বাড়ছে মাথাব্যথা, মাইগ্রেন থেকে বাঁচবেন উপায়

      April 24, 2026

      নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

      April 23, 2026

      ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষ ছাদবাগানীদের অন্যতম পছন্দ

      April 11, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    Sara Din News24
    Home»Top News»ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের
    Top News

    ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

    May 28, 20263 Mins Read

    স্টাফ রিপের্টার:

    গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সহ নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন অন্তত আরো ৪ ব্যক্তি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন।

    নিহত আলিমুজ্জামান জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্ৰামের হোসেন মাতুব্বরের ছেলে।

    এদিকে বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৫ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জেলার নগরকান্দা উপজেলার নারানখালী ব্রীজ এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন (১৮) নামের এক যুবক নিহত হয়। এ সময় আহত হয় সাথে থাকা আরেক আরোহী ইব্রাহিম ফকির (১৭)।

    গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। 

    নিহতরা দুই জনই জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা। নিহত রাজন শেখ (১৮) হামিদ শেখের ছেলে এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)। ঈদের দিনে তারা বাড়ি থেকে ভাঙ্গা গোল চত্তরে ঘুরতে বের হয়েছিলেন।

    ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ মামুন জানান, যুবক রাজন ও ইব্রাহিম মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা গোল চত্বরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নারালখালি ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই যুবক রাজন মারা যায়। আহত হয় সাথে থাকা ইব্রাহিম ফকির। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইব্রাহিম।

    তিনি আরো জানান, প্রাইভেট কার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

    অপরদিকে ঈদের আগের রাত বুধবার (২৭ মে) রাত ১১ টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নিহত হয় দুই যুবক। এ সময় আহত হয় মোটরসাইকেল আরোহী দুই যুবক। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে মোঃ সাইফুল মোল্লা (২৩) ও বরিশাল জেলা সদরের বাসিন্দা জাহাঙ্গীর শরীফের ছেলে আলী ইমরান শরীফ (২৪)।

    হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল এর সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

    এতে দুটি মোটরসাইকেলে থাকা চার যুবক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় তারা মারাত্মক আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমরান শরীফ ও সাইফুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।

    ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার ব্যক্তি। 

    তিনি আরো জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

    মফিজুর রহমান শিপন, ফরিদপুর।

    *Please Download the a

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০

    May 29, 2026

    ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার

    May 28, 2026

    কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩০

    May 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025

    ফরিদপুরে  স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তদের হানা, প্রাণ নাশের হুমকি নিউজে 

    February 7, 2026
    আজকের শিরোনাম

    হামে উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০

    May 29, 2026

    স্টাফ রিপোর্টার: ফরিদপুরে হামে উপসর্গ গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু…

    ফরিদপুরে ২৪ ঘন্টায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

    May 28, 2026

    ঈদে জেলা প্রশাসকের নতুন নোটের সালামি পেয়ে উচ্ছ্বসিত সরকারি শিশু পরিবার

    May 28, 2026

    কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩০

    May 28, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.