স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনোয়ারা বেগম (৫১) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে জেলার কোতয়ালী থানা এলাকার শোলাকুন্ডুতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্তের নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে মনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের এক কর্মকর্তা জানান, জেলায় মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Trending
- নেপাল-ফিলিপাইনসহ ১০ দেশের অংশগ্রহণে পর্যটন মেলা
- ভাঙ্গায় দুই রাউন্ড ফাঁকা গুলি, অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
- প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
- শিশু পার্কের কর্মচারী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- বিপিসির দরপত্রে প্রভাবের অভিযোগ, স্বাধীন পর্যালোচনার দাবি
- নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র নিয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষণ
- ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ
- ভেঙে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা
