স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনোয়ারা বেগম (৫১) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে জেলার কোতয়ালী থানা এলাকার শোলাকুন্ডুতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্তের নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে মনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের এক কর্মকর্তা জানান, জেলায় মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Trending
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
- হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি
- ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা
- গণধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহননের অভিযোগ!
- আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও
- দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল
- যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের
- অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি
