ঢাকা:
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ (সোমবার, ২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মূলত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে থাকা কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
এছাড়া সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
