ষ্টাফ রিপোর্টার :
ফরিদপুরে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
রবিবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলিতে হা-মীম গ্রুপের মিলনায়তনে ফরিদপুর সদর উপজেলার ১৫০ জন দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগী বা তাদের স্বজনদের হাতে মোট ১২ লক্ষ ৭৪ হাজার টাকা অনুদান দেয়া হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার ব্যাবস্থাপক কে.এম. আনিসুর রহমান জানান, চলতি অর্থ বছরে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচী- সিএসআরের আওতায় কয়েক ধাপে মোট ৬ শত দুস্থ রোগীকে চিকিংসার খরচ বাবদ ৫০ লক্ষ টাকার অনুদান দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে আজকের এই আয়োজন।
দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরন করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, নেক্সট কালেকশন্স এর এমডি মো. বেলাল হোসেন, এলিয়েন ওয়েভিং কোম্পানী লিমিটেডের এমডি মো. শোয়েবুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার ব্যাবস্থাপক কে.এম. আনিসুর রহমান, শিক্ষক নেতা আক্কাস পরামানিক, সমাজসেবী শহিদ আল ফারুক প্রমুখ।
হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন এসময় বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ফরিদপুরের দুস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় আছে। বিশেষ করে জটিল রোগে আক্রান্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে সামনের দিনগুলোতে আমরা একসাথে কাজ করবো।
